
বাংলাদেশে খুন করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ভারতে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না। ভারতে গিয়ে পালানোর ৭ বছর পর দিল্লির স্পেশাল টাস্ক ফোর্স শনিবার তাকে গ্রেপ্তার করেছে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টিভি জানিয়েছে, মাসুম বাগেরহাটের মধ্য নলবুনিয়া বাজারের জাহিদুল ইসলাম নামের এক যুবককে খুন করেন। সহযোগীদের নিয়ে জাহিদুল ইসলামকে মোবাইল ফোনের দোকান থেকে অপহরণ করে নৃশংসভাবে খুন করে তাকে। পরেরদিন নলবুনিয়ার একটি মাঠে জাহিদুলের মরদেহ পাওয়া যায়। পরে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।
ওই সময় সব অভিযুক্তকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেছিল। ২০১৩ সালের শুনানিতে বাগেরহাটের বিচারক মাসুমকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। অন্য আসামিরা খালাস পেয়ে যান। কিন্তু মাসুম পরে জামিন নিয়ে বের হয়ে ভারতে পালিয়ে যান। আর কখনোই তিনি দেশে আসেননি।
দিল্লি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাসুমকে কানপুর টি-পয়েন্ট থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে একটি পিস্তল পাওয়া যায়। তার নামে এফআইআর দায়ের হয়েছে। বিভিন্ন দেশ থেকে পালিয়ে আসা অপরাধীদের ধরতে দিল্লিতে কয়েক মাস ধরেই এমন অভিযান চলছে।
পি
IMP - A DESPERATE CRIMINAL WHO HAS BEEN SENTENCED TO DEATH IN BANGLADEH & RESIDING IN INDIA ILLEGALLY, ARRESTED WITH A LOADED PISTOL BY STF, CRIME BRANCH. @indiatvnews pic.twitter.com/ON5rldSohL
— Abhay parashar (@abhayparashar) December 26, 2020




