
আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয়ার পর নিজেদের প্রথম প্রতিক্রিয়ায় তালেবানদের অভিনন্দন জানিয়েছে গাজার শাসকগোষ্ঠী হামাস। সোমবার এক বিবৃতিতে তারা তালেবানের এই পদক্ষেপকে ‘বিজয়’ বলে বর্ণনা করেছে। এসময় যুক্তরাষ্ট্রকে ‘হারানোয়’ আফগান জনগণকে অভিনন্দন জানিয়েছে তারা। খবর জেরুজালেম পোস্টের।
হামাস জানায়, আফগানিস্তানে আমেরিকার দখলদারকে পরাজিত করায় আমরা মুসলিম আফগান জনগণকে অভিনন্দন জানাই। একইসঙ্গে আমরা তালেবান এবং সাহসী নেতৃত্বকে এই বিজয়ের জন্য অভিনন্দন জানাই। গত ২০ বছরের দীর্ঘ সংগ্রামের এই বিজয় আসলো।
বিবৃতিতে আরও বলা হয়, আফগান মুসলিম জনগণ এবং আফগানিস্তান এবং এর জনগণের জন্য ঐক্য, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনে সাফল্য কামনা করছি। আমরা জোরারোপ দিয়ে বলতে চাই যে, আমেরিকান দখলদারিত্ব এবং তার মিত্রদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের জন্য আমাদের সংগ্রামও বিজয় অর্জন করবে।
সম্প্রতি হামাস নেতৃত্ব কিছু ছবি প্রকাশ করে। সেখানে সংস্থাটির নেতা ইসমাইল হানিয়াহ এবং তালেবানের একটি প্রতিনিধি দলকে দেখা যায়। কাতারের রাজধানী দোহায় ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। সেখানেই গত দুই বছর ধরে অবস্থান করছেন হানিয়াহ।
এ




