ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় মমতা- মোদির পাশে বারাদার 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৬ পিএম
ছবি: টাইম ম্যাগাজিন থেকে

বিশ্বের ১০০ প্রভাবশালীর ব্যক্তির নাম প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। ২০২১ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় উঠে এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এ ছাড়া তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও নামও রয়েছে। গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) এই তালিকা প্রকাশ করা হয়েছে।

এবারের তালিকায় প্রভাশালী ব্যক্তিদের কাতারে উঠে এসেছে আফগানিস্তানে গঠিত অন্তবর্তীকালীন সরকারের উপ-প্রধানমন্ত্রী তালেবান নেতা আব্দুল গনি বারাদার।

এছাড়া রয়েছে করোনাভাইরাসের টিকা তৈরির প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালাও।

যদিও এর আগে ২০১২ সালে টাইম ম্যাগাজিনের প্রভাবশালীর তালিকায় উঠে এসেছিল মমতার নাম। আপসহীন লড়াইয়ের কারণে ২০১১ সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারকে হটিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা। সেই বিধানসভা নির্বাচনে জয়ের মধ্য দিয়ে প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। সেই থেকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বহাল রয়েছেন। আর এবারের বিধানসভা নির্বাচনে মমতার দল ২৯৪ আসনের মধ্যে ২১৩টি আসন পেয়ে রেকর্ড করেছে।

টাইম ম্যাগাজিনের এবারের তালিকাতেও মোদির নাম রয়েছে। তার প্রোফাইল লেখা হয়েছে, স্বাধীন ভারতের ইতিহাসে তিনজন গুরুত্বপূর্ণ নেতা হলেন জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও নরেন্দ্র মোদি। তিনি ভারতের তৃতীয় নেতা যিনি দেশটির রাজনীতিতে এত প্রভাব বিস্তার করেছেন। গত বছরও মোদি এই তালিকায় ছিলেন।

আর সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা সম্পর্কে টাইম ম্যাগাজিন বলেছে, করোনাভাইরাস মহামারি এখনো শেষ হয়নি। এই মহামারির ইতি টানতে সাহায্য করতে পারবেন তিনি।

প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বারাদারের নাম আসায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। টাইম ম্যাগাজিনে তার প্রোফাইলে লেখা হয়েছে আব্দুর গনি বারাদার ১৯৯৪ সালে আন্দোলনে অংশ নিয়ে তালেবানের প্রতিষ্ঠাতা সদস্য হয়েছিলেন। এছাড়া তিনি একজন চৌকশ মিলিটারি নেতা। এছাড়া ধর্মের প্রতি তিনি খুবই অনুরাগি।

আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে তিনি তার যোদ্ধাদের রক্তপাত এড়াতে নির্দেশনা দিয়েছিলেন। ফলে বিনা রক্তপাতে তিনি কাবুল দখল করে নেয়। এছাড়া কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার আগে বারাদার চীন ও পাকিস্তান ভ্রমণ করেন। আগে তিনি সরকারের

গত বছর টাইমের প্রভাশালী ব্যক্তিদের তালিকায় ছিলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা, গুগলের প্রধান নির্বাহী বা সিইও সুন্দর পিচাই, গবেষক রবীন্দ্র গুপ্ত ও দিল্লির শাহিনবাদ সিএএবিরোধী আন্দোলনের নারী মুখ বিলকিস বানু।

জেএইচ/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রের কলোরাডোয় ভয়াবহ দাবানল
মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ৩০ হাজার বাসিন্দাকে। দাবানলে রাজ্যটির শত শত ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। যুক্তরাষ্ট্রের এই অঞ্চলটিতে এ বছর তীব্র খরা দেখা দেওয়ায় ভয়াবহ এ দাবানলের সৃষ্টি হয়েছে। অঞ্চলটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। কলোরাডোর রাজধানী ডেনভারের উত্তরে বোল্ডার কাউন্টিতে দ্রুত দাবানল ছড়িয়ে পড়ছে। সেখানে ঘণ্টায় ১০৫ মাইল গতিবেগে বাতাস বয়ে যাওয়ার কারণে দাবানল খুব দ্রুত ছড়াচ্ছে।  কলোরাডোর মেয়র জানান, ভয়াবহ আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। প্রায় ১৬০ কিলোমিটারজুড়ে লাগা আগুন নেভাতে কাজ করছেন কয়েকশ’ দমকলকর্মী। দাবানলে অঞ্চলটির ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।  কলোরাডোর আগের দাবানলগুলো গ্রাম্য এলাকায় সীমাবদ্ধ ছিল। তবে এ বছর দাবানলটি শহরেও ছড়িয়ে পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।  এনএইচ/টিআই   
যুক্তরাষ্ট্রের কলোরাডোয় ভয়াবহ দাবানল
সরকারি চাকরিজীবী পাত্র না পাওয়ায় তরুণীর ‘আত্মহত্যা’ 
সরকারি চাকরিজীবী পাত্র না পাওয়ায় ২৬ বছর বয়সী এক তরুণী আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে ভারতের মুর্শিদাবাদের কান্দিতে গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করেন শিল্পী ঘোষ নামের ওই তরুণী।  স্থানীয়রা জানান, বিয়ের জন্য তার একটিই ‘শর্ত’ ছিল—পাত্রকে সরকারি চাকরিজীবী হতে হবে! দীর্ঘদিন খোঁজ করেও তার জন্য এমন কোনো পাত্র পাওয়া যায়নি। ‘শর্তপূরণ’ না হওয়ায় কোনো পাত্রকেই মনে ধরছিল না তার। মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন তিনি। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ কান্দির খড়গ্রামের গুরুটিয়া গ্রামের বাসিন্দা শিল্পী ঘোষের ঝুলন্ত দেহ দেখতে পান বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তারাই খড়গ্রাম থানায় খবর দেন। পুলিশ কর্মকর্তারা গলায় গামছার ফাঁসে শিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার করেন। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিল্পীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কান্দি হাসপাতালের মর্গে শিল্পীর দেহের ময়নাতদন্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শিল্পী আত্মহত্যা করেছেন বলে পুলিশের কাছে দাবি করেছে তার পরিবার। এ নিয়ে তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানা। তরুণীর মৃত্যুতে হতবাক শিল্পীর চাচা সঞ্জীব মণ্ডল। তিনি বলেন, স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পর থেকেই শিল্পীর জন্য পাত্রের খোঁজ করা হচ্ছিল। তবে জমি-জায়গা, টাকাপয়সা রয়েছে, এমন পাত্রদের দেখাশোনা করা হলেও সরকারি চাকরিজীবী পাত্র ছাড়া বিয়েতে রাজি হয়নি শিল্পী।’  এই ঘটনার কথা শোকাহত শিল্পীর গ্রামের বাসিন্দা চন্দন ঘোষও। তার দাবি, কোনো প্রেমঘটিত সম্পর্ক ছিল না শিল্পীর। চন্দন বলেন, ‘শিল্পী আমার বোনের মতো ছিল। গ্রামের সকলে ওকে একডাকে ভালো মেয়ে বলে চেনে। ওর বিরুদ্ধে গ্রামের কারও কোনও অনুযোগ পর্যন্ত নেই। অনেক দিন ধরে পরপর বিয়ের জন্য দেখাশোনা চললেও সরকারি পাত্র ছাড়া বিয়ে করতে রাজি হয়নি শিল্পী। হয়তো সে জন্য ওর মানসিক চাপ বাড়ছিল। হয়তো চেয়েছিল, বিয়ের পর ভালোভাবে থাকবে। তবে কপালে না থাকলে যা হয়।’ সূত্র: আনন্দবাজার এনএইচ/টিআই
সরকারি চাকরিজীবী পাত্র না পাওয়ায় তরুণীর ‘আত্মহত্যা’ 
বিমানের টয়লেটে কোয়ারেন্টাইনে নারী 
যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে বিমানে করে আইসল্যান্ডের রাজধানী রেইক্যাভিকে যাচ্ছিলেন নারী। করোনার বিধিনিষেধ মেনে আগেই যাত্রীদের নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। তাতে সবার রিপোর্টই নেগেটিভ এসেছিল। কিন্তু মাঝ আকাশে এক নারী অসুস্থ হয়ে পড়ায় ফের তার পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার ফল বেরোতে জানা যায় তিনি করোনা আক্রান্ত। অতঃপর দ্রুত তাকে বিমানের টয়লেটে সাময়িক কোয়ারেন্টাইনে রাখা হয়।  মারিসা ফোটিও নামে ওই নারী সুইজারল্যান্ডে তার বাবা ও ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। রেইক্যাভিক থেকে বার্নেগামী বিমানে উঠার কথা ছিল তার। মারিসা বলেন, তার দু’টি কোভিড-১৯ টিকা নেওয়া হয়ে গেছে। বিমানযাত্রার জন্য গত এক সপ্তাহে দু’বার আরটি-পিসিআর এবং পাঁচ বার ‘র‌্যাট’ পরীক্ষা করিয়েছিলেন। প্রতিবারই রিপোর্ট নেগেটিভ আসে। পেশায় স্কুলশিক্ষিকা মারিসা জানান, বিমান ওড়ার ঘণ্টা দেড়েক পর থেকে তার গলায় যন্ত্রণা শুরু হয়। মাথাও ঘুরতে থাকে। এরপর ফের তার নমুনা পরীক্ষা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে।  তিনি বলেন, ‘নিজের পাশাপাশি আমি সহযাত্রীদের নিয়েও চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু ফ্লাইট অ্যাটেন্ড্যান্টরা আমাকে আশ্বস্ত করেন।’  মারিসা জানান, প্রথমে বিমানের মধ্যেই তাকে অন্য যাত্রীদের থেকে দূরে বসানোর চেষ্টা হয়েছিল। কিন্তু সব আসন পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। তিনি বলেন, শেষ পর্যন্ত আমি অন্য যাত্রীদের থেকে দূরে থাকার জন্য শৌচাগারে যাওয়ার কথা বলি। পরবর্তীতে সেখানেই কাটান মারিসা। অভিনব কোয়ারেন্টাইনে সেলফি তুলে পোস্টও করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সূত্র: গার্ডিয়ান, আনন্দবাজার এনএইচ   
বিমানের টয়লেটে কোয়ারেন্টাইনে নারী 
নাচ-গান, আতশবাজিতে বর্ষবরণে প্রস্তুত সৌদিরা
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকাতে সৌদি সরকারের নতুন করে সুরক্ষা ব্যবস্থা নেওয়া সত্ত্বেও দেশটির নাগরিকরা নতুন বছরকে স্বাগত জানাতে মুখিয়ে আছেন।  যদিও কিছু অনুষ্ঠান বাতিল করা হয়েছে, রিয়াদের বুলেভার্ডে তিন রাতের সংগীত উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩১ ডিসেম্বর শুরু হওয়া এ অনুষ্ঠানে মোহাম্মদ আবদুতে ১৩ জন প্রসিদ্ধ আরব শিল্পী সংগীত পরিবেশন করবেন।  রিয়াদের ব্যস্ত এলাকা বুলভার্ডে নববর্ষ উপলক্ষে আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শহরের অন্যান্য এলাকায়ও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন রেস্তোরাঁয় পরিবার ও বন্ধু নিয়ে ২০২২ সালের প্রথম প্রহর উদযাপন করা যাবে। তবে নতুন করে সামাজিক দূরত্ব মানার বিধিনিষেধ আরোপ করায় এক টেবিলে পাঁচজনের বেশি মানুষ বসে খেতে পারবেন না।  রিয়াদের বাসিন্দা ৩০ বছর বয়সী তরুণী আকিল বলেন, তিনি এবং তার বন্ধুরা নববর্ষ উদযাপনের একটি বিশেষ পদ্ধতি আছে। তিনি বলেন, ‘প্রতিবছর আমরা একটি গাড়িতে ঘুরতে বের হই। তারপর কিছু খাবার ও পানীয় কিনি এবং রিয়াদের একটি জায়গায় গিয়ে বসি এবং রাতটি উপভোগ করি।’ ‘এ বছরও আমরা একই ধরনের কিছুই করব। রিয়াদের বুলভার্ডের আশেপাশের একটি চমৎকার জায়গায় গিয়ে বসব এবং জনসমাগম থেকে একটু দূরে থেকে আতশবাজি উপভোগ করব’, যোগ করেন আকিল। এদিকে, জেদ্দায় বিভিন্ন রেস্তোরাঁয় খাবারের পাশাপাশি সরাসরি সংগীতানুষ্ঠান উপভোগ করার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া মরুভূমিতে ভ্রমণের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে ট্র্যাভেল এজেন্সিগুলো।  এনএইচ/টিআই
নাচ-গান, আতশবাজিতে বর্ষবরণে প্রস্তুত সৌদিরা
পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৪
পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।  বৃহষ্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে দেশটির বেলুচিস্তান প্রদেশের কোয়েটার মধ্যাঞ্চলের একটি কলেজের বাইরে এ ঘটনা ঘটে।  আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, রাজধানী কোয়েটায় বিজ্ঞান কলেজের বাইরে যখন এ বিস্ফোরণে ঘটে তখন কলেজের শীতকালীন ছুটি চলছিলো। তাৎক্ষণিক ​কেউ বোমা হামলার দায় স্বীকার করেনি। উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদি জঙ্গি গোষ্ঠীগুলি অথবা পাকিস্তানি তালিবান যারা তেহরিকে তালিবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত, তারা প্রায় এ ধরণের সহিংসতার ঘটায়। সূত্র: ডন আরএ/
পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৪
আরও পড়ুন
মোদির সুরক্ষায় নতুন গাড়িতে যা থাকছে
শ্রমিকদের সঙ্গে মাটিতেই বসলেন নরেন্দ্র মোদি (ভিডিও)
স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মোদির শুভেচ্ছা
বিশ্বের সবচেয়ে প্রশংসিত পুরুষ তারা