
ভারতের উত্তরপ্রদেশের নির্বাচনকে ঘিরে খুবই ব্যস্ত সময় পার করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেখানে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। কাশী-বিশ্বনাথ করিডোরে একটি অনুষ্ঠানে অংশ নেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি চেয়ারে না বসে সবার সঙ্গে মাটিতে বসে পড়েন।আর মাটিতে বসে পড়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে; যা দ্রুত ভাইরাল হয়।
ওই ভিডিওতে দেখা গেছে, নরেন্দ্র মোদি অনুষ্ঠানে প্রবেশ করে তার জন্য রাখা চেয়ারটি নিজ হাতে সরিয়ে তিনি শ্রমিকদের সঙ্গে মাটিতে বসে পড়েন।
ঘটনাটি ঘটেছে গত সোমবার কাশী-বিশ্বনাথ করিডোরে একটি অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানের ভিডিওতে দেখা গেছে, প্রথমে মোদিকে স্বাগত জানানো হয়। মোদি সরাসরি এগিয়ে আসছেন চেয়ারের দিকে। লাল কার্পেটে মোড়া রয়েছে সেই অনুষ্ঠানস্থল। নির্মাণ শ্রমিকরা বসে আছেন চেয়ারে।
কিন্তু নরেন্দ্র মোদি তার জন্য রাখা চেয়ারে না বসে চেয়ারটি সরিয়ে একজন আয়োজকের হাতে তুলে দিয়ে তিনি মাটিতে বসে পড়েন। এ সময় তিনি শ্রমিকদের ডেকে নিয়ে তার পাশে বসান।প্রধানমন্ত্রীকে এত কাছে পেয়ে আপ্লুত শ্রমিকরা হাততালি দিয়ে মোদিকে স্বাগত জানান।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এমএন/টিআই




