আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

তুরস্কে নির্মিত জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘সুলতান সুলেমান’ বাংলাদেশে খুবই জনপ্রিয়। যারা নিয়মিত সিরিয়ালটি দেখেন, তারা নিশ্চয়ই জানেন, সিরিয়ালটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হুররাম সুলতান। যিনি দাসী থেকে সুলতান সুলেমানের স্ত্রী হয়ে ওঠেন। সেই হুররাম সুলতানের একটি চিত্রকর্ম নিলামে ১ লাখ ৭৩ হাজার ডলারে বিক্রি হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) লন্ডনে ‘ইসলামি বিশ্ব ও ভারতের শিল্প’ শিরোনামে হুররামের এই চিত্রকর্মটি বিক্রি হয়। চিত্রটি ১৬-১৭ শতাব্দীতে আঁকা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইসলামি বিশ্বের শিল্পী ও কারিগরদের অর্জনের এক হাজার বছর উদযাপন উপলক্ষ্যে এই নিলাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্তত ২০০ শিল্পকর্ম স্থান পায়।
উল্লেখ্য, ইউক্রেনের পশ্চিমাঞ্চল রোক্সেলানা থেকে হুররামকে দাসী হিসেবে সুলতান সুলাইমানের হেরেমে আনা হয়েছিল। তারপর হুররামের রূপ ও প্রজ্ঞার কারণে প্রথা ভেঙে সুলতান তাকে বিয়ে করেন। শেষ পর্যন্ত নিজেকে শীর্ষ ক্ষমতাশালী নারী হিসেবে তুলে নেন হুররাম। তার অবিশ্বাস্য অনুপ্রেরণায় মুগ্ধ হন সুলতান। সূত্র: আনাদোল
আরএ/এসকে




