আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

ভারতের পশ্চিমবঙ্গে ৭ বছরের এক শিশুর শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন ধরা পড়েছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, গত ১১ ডিসেম্বর আবুধাবি থেকে শিশুটি তার বাবা-মার সঙ্গে হায়দরাবাদ বিমানবন্দরে অবতরণ করে। হায়দরাবাদে দুদিন থাকার পর মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কলকাতায় ফেরে। তবে হায়দরাবাদেই তাদের করোনা পরীক্ষা করা হলে ওই শিশুর ওমিক্রন ধরা পড়ে। তার বাড়ি মুর্শিদাবাদের বেনিয়াগ্রামে।
এর আগে গত ১০ ডিসেম্বর ভারতের মহারাষ্ট্রে ৩ বছরের শিশুর ওমিক্রন ধরা পড়ে।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনার নতুন ধরন শনাক্ত হয়। এরপর ধারাবাহিকভাবে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। ভারতে এখন পর্যন্ত ৩৯ জনের শরীরে ওমিক্রন পাওয়া গেছে।
আরএ/টিআই




