
বন্ধুরা মিলে ঢাউস ঘুড়ি বানিয়েছিলেন। তারপর সেটি ওড়াতে যান তারা। কিন্তু তখনই ঘটে বিপত্তি।
সোমবার (২০ ডিসেম্বর) শ্রীলঙ্কার জাফনার পেড্রো পয়েন্টে এ ঘটনা ঘটে। এই সময় ওখানে ‘তাই পোঙ্গল’ নামে ঘুড়ি উৎসব হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ঘুড়িটি যখন একটু উড়তে শুরু করেছিল, তখন হঠাৎ দমকা বাতাসে ঘুড়িটি দ্রুত ওপরের দিকে উঠতে শুরু করে। এ সময় বাকিরা সুতো ছেড়ে দিলেও এক ব্যক্তি সেটা ধরেছিলেন। ফলে তাকে নিয়েই উড়তে শুরু করে ঘুড়িটি। একটা সময় সেই সুতো ধরে উড়ে ৩০ ফুট উচ্চতায় পৌঁছে যান ওই ব্যক্তি। অবশেষে প্রাণ বাঁচাতে সাহস করেই সেই উচ্চতা থেকেই লাফ দেন তিনি। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।
সূত্র: আনন্দবাজার
এনএইচ/টিআই




