
আফগানিস্তানে নারীদের জন্য নতুন আইন চালু করেছে তালেবান সরকার। নতুন এই আইনের ফলে আফগানিস্তানে পরিবারের পুরুষ সদস্য ছাড়া নারীরা দূরে ভ্রমণ করতে পারবেন না। ঘনিষ্ঠ পুরুষ আত্মীয় ছাড়া তারা দূরে কোথাও ভ্রমণ করতে চাইলে তাদের কোনো পরিবহনসেবা দেওয়া হবে না।
রোববার তালেবান কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। আফগানিস্তানের নীতি প্রচার ও অন্যায় প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয় জারি করা নির্দেশিকায় সব গাড়ির মালিককে শুধু হিজাব পরা নারীদের ওঠানোর কথা বলা হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র জানায়, পরিবারের ঘনিষ্ঠ সদস্য ছাড়া নারীরা ৭২ কিলোমিটারের বেশি দূরত্বে যেতে পারবেন না। এর আগে দেশটিতে স্বাধীন নির্বাচন কমিশন বাতিল করে তালেবান প্রশাসন।
এসএস/টিআই




