চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু মঙ্গলবার

আরটিভি নিউজ

সোমবার, ১৩ মে ২০২৪ , ০৮:২৮ পিএম


চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু মঙ্গলবার
ফাইল ছবি

শুরু হয়েছে হজ ফ্লাইট। মঙ্গলবার (১৪ মে) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যাবে। এদিন ভোররাত ৩টা ২০ মিনিটে ৪০৫ হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইতোমধ্যে হজযাত্রী পরিবহনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।

বাংলাদেশ বিমানের চট্টগ্রামের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন বিষটি নিশ্চিত করেছেন।

বিমান সূত্র জানায়, চট্টগ্রাম থেকে এবার ৮ হাজারের বেশি হজযাত্রী পরিবহনের প্রস্ততি নিয়েছে বাংলাদেশ বিমান। ২২টি ফ্লাইটের মাধ্যমে এই হজযাত্রীদের পরিবহন করা হবে। এর মধ্যে ২০টি ফ্লাইট জেদ্দা এবং দুটি ফ্লাইট মদিনা যাবে।

মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, এবার চট্টগ্রামের সব হজযাত্রী বাংলাদেশ বিমানই পরিবহন করবে। কোনো হজযাত্রী অন্য এয়ারলাইনস ব্যবহার করতে চাইলে ঢাকা হয়ে জেদ্দা বা মদিনায় যেতে হবে। 

‘হাব’ চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী সদস্য মোহাম্মদ মাসুম জানান, এ বছর বাংলাদেশের মোট ৮৩ হাজার ২০২ জন হজযাত্রী সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে যাওয়ার কথা রয়েছে। তবে প্রতিটি এজেন্সিতে হাজিদের দেখভাল করার জন্য লোকবলসহ এই সংখ্যা প্রায় ৮৫ হাজারের বেশি হবে।

মোট হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৩০৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৮ হাজার ৮৯৫ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ পালিত হতে পারে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission