এবার জয়ের ওপর চটলেন দেবাশীষ বিশ্বাস!

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ২৭ মে ২০২৪ , ০৫:১৬ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে মানুষের মাঝে ভাইরাল হওয়ার প্রবণতা বেশ লক্ষণীয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কিছুই না করে। সেই তালিকায় নাম লিখিয়েছেন শোবিজ অঙ্গনের অনেক তারকাই। তাদের মধ্যে একজন জনপ্রিয় অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। অভিনয় থেকে উপস্থাপনায় এসে নিজের একটা আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। তবে এ তারকার উপস্থাপনার স্টাইল ও ধরন নিয়ে রয়েছে তর্ক-বিতর্ক, সমালোচনা। যদিও এসব কিছুতে কান না দিয়ে জয় তার কাজ করে যাচ্ছেন আপন গতিতে।

রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর দেশসেরা তারকাদের সামনে বসিয়ে জয় নানান অপ্রিয় প্রশ্ন করে বহুবার হয়েছেন আলোচিত। দর্শকও বেশ আগ্রহ নিয়ে জয়ের এসব অনুষ্ঠান দেখে থাকে এবং ভাইরাল করে দেয়। তাইতো, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার সিনেমার প্রচারণায় বলেছিলেন, ভাইরালের বাপ শাহরিয়ার নাজিম জয়।

জয়ের উপস্থাপনায় ‘৩০০ সেকেন্ড’ বা ‘১৩টি প্রশ্ন’র অতিথি হয়ে অনেক তারকাই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন; যা নিয়ে হয়েছে আলোচনা-সমালোচনা। আর অনেকেই মনে করেন, জয় আলোচনায় থাকতেই পছন্দ করেন।

এর আগে অনেক তারকা ও ব্যক্তি জয়ের অনুষ্ঠানের সমালোচনা করলেও এই প্রথম কোনো শীর্ষ পর্যায়ের উপস্থাপক তার ওপর চটলেন। তবে সরাসরি নাম না বললেও তিনি যে জয়ের ওপর খেপেছেন তা তার কথায়ই স্পষ্ট। 

জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, একজন ‘অউপস্থাপক’ কী করে একটি প্রথিতযশা টিভি চ্যানেলে নিয়মিতভাবে ফালতু, বিতর্কিত, অভদ্র, অশ্লীল, অপ্রচারযোগ্য প্রশ্নাবলিসহ চতুর্থশ্রেণির বাচনভঙ্গি সহকারে অনুষ্ঠান সঞ্চালনা করে! এবং কি করেই বা ওই অনুষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠিত টিভি চ্যানেল বা চ্যানেলসমূহ প্রচার করতে বিন্দুমাত্র দ্বিধা পর্যন্ত বোধ করে না! আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যমূলকভাবে অপমান করা তো তাদের হাত ধরে এখন প্রায় শিল্পের পর্যায়ে উন্নীত হয়েছে!

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission