ইসরায়েলি যুদ্ধযন্ত্রের মূল হোতা গোপন বিজ্ঞানীদের পরিচয় প্রকাশ!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ , ০৬:৫০ পিএম


ইসরায়েলি যুদ্ধযন্ত্রের মূল হোতা গোপন বিজ্ঞানীদের পরিচয় প্রকাশ!
ছবি: সংগৃহীত

যে মানুষগুলো বছরের পর বছর ধরে পর্দার আড়াল থেকে সামরিক যুদ্ধের মস্তিষ্ক হিসেবে কাজ করে আসছিলেন, তাদের নাম, চেহারা বা ঠিকানার কোনো কিছুই এতদিন প্রকাশ্যে আসেনি। সেই গোপন জগৎ যেন হঠাৎই দেখল আলোর মুখ। হান্দালা নামের একটি হ্যাকার গ্রুপ দাবি করেছে, তারা ইসরায়েলের ১৭ জন জ্যেষ্ঠ সামরিক বিজ্ঞানীর পরিচয় ও ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে। ইরানি সংবাদ সংস্থা মেহের-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

হ্যাকার গ্রুপটি তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে এটিকে নজিরবিহীন ফাঁস হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, ফাঁস হওয়া ব্যক্তিরা শুধু বিজ্ঞানী নন বরং এরা হলেন যুদ্ধযন্ত্রের মূল স্থপতি। এই তালিকায় নারী ও পুরুষ উভয়ই রয়েছেন। 

আরও পড়ুন

হান্দালা তাদের এই কাজকে ন্যায়বিচারের ডাক হিসেবে উল্লেখ করেছে। তারা বলেছে, এটি কোনো প্রতিশোধ নয় বরং যুদ্ধের নেপথ্যের অন্ধকার সত্য জানানোর একটি সতর্কবার্তা। ইন্টারনেট জুড়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ে এই চাঞ্চল্যকর খবরটি। অনেকে এটিকে সাইবার যুদ্ধের নতুন এক অধ্যায় হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। যদি খবরটি সত্যি হয় তবে এটি শুধু একদল বিজ্ঞানীর গোপনীয়তাকেই নয় বরং ইসরায়েলের বিশাল সামরিক নিরাপত্তা ব্যবস্থার ভিত্তিও কাঁপিয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এখন পর্যন্ত কোনো স্বাধীন সূত্রে ফাঁস হওয়া এই তথ্যের সত্যতাও যাচাই করা সম্ভব হয়নি।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission