মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ , ০৯:৪৪ পিএম


মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, অতঃপর...
ছবি: সংগৃহীত

মেক্সিকো সিটিতে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছেন এক ব্যক্তি। এই ঘটনার পর দেশটির পুলিশ দ্রুত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার প্রেসিডেন্ট শেইনবাউম প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে তিনি সমর্থকদের সঙ্গে হাত মেলান এবং ছবি তুলছিলেন এমন সময় এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি প্রেসিডেন্টের কাছে এসে তার কাঁধে হাত রাখেন এবং অন্য হাতে কোমর ও বুক স্পর্শ করে তার গলায় চুমু খাওয়ার চেষ্টা করেন। পরে প্রেসিডেন্টের নিরাপত্তা দলের এক সদস্য দ্রুত এগিয়ে এসে ওই ব্যক্তিকে সরিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই ব্যক্তি মদ্যপ ছিলেন বলে মনে হচ্ছিল।

এই ঘটনার পরও প্রেসিডেন্ট শেইনবাউম শান্ত থাকেন এবং সবার সঙ্গে কুশল বিনিময় চালিয়ে যান। এমনকি ওই ব্যক্তির সঙ্গে ছবি তুলতেও রাজি হন তিনি। সেখান থেকে বিদায় নেওয়ার সময় প্রেসিডেন্ট তার পিঠে হাত রাখেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

দেশটির প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার পর মেক্সিকোর নারীবিষয়ক মন্ত্রণালয়ের প্রধান সিতলালি হারনান্দেজ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, আজ আমাদের প্রেসিডেন্ট যে ধরনের আচরণের শিকার হয়েছেন, আমরা তার নিন্দা জানাই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হারনান্দেজ বলেছেন, এ ধরনের পুরুষতান্ত্রিক মানসিকতা নারীর ব্যক্তিগত পরিসর ও দেহে অনধিকার আক্রমণ স্বাভাবিক করে তোলে। এটি অত্যন্ত উদ্বেগজনক। উল্লেখ্য, প্রেসিডেন্ট শেইনবাউমই দেশটিতে এই মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন।

বিজ্ঞাপন

জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের তথ্য অনুযায়ী, মেক্সিকোর ১৫ বছর বা তার বেশি বয়সী নারীদের প্রায় ৭০ শতাংশ তাদের জীবনে অন্তত একবার যৌন হয়রানির শিকার হয়েছেন।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission