যুক্তরাষ্ট্রে শেষ হচ্ছে ইতিহাসের দীর্ঘতম শাটডাউন, সিনেটে বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ০২:৫৭ পিএম


যুক্তরাষ্ট্রে শেষ হচ্ছে ইতিহাসের দীর্ঘতম শাটডাউন, সিনেটে বিল পাস
ছবি: রয়টার্স

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থা বা শাটডাউনের অবসান ঘটতে চলেছে। সোমবার (১০ নভেম্বর) রাতে সিনেটে ৬০-৪০ ভোটে একটি বিল পাস হয়েছে। এই বিলের আওতায় ৩০ জানুয়ারি পর্যন্ত সরকারকে অর্থায়ন করা হবে এবং স্থবিরতার কারণে বেতন না পাওয়া ফেডারেল কর্মচারীদের বকেয়া পরিশোধের ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই বিলটি মঙ্গলবারে ৪২ দিনে পা দেওয়া দীর্ঘস্থায়ী শাটডাউন অবসানে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিলটি এখন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অনুমোদনের জন্য পাঠানো হবে। এরপর এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হবে। হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছেন, তিনি দ্রুত বিলটি পাস করে ট্রাম্পের কাছে পাঠাতে চান।

আরও পড়ুন

চুক্তির আওতায় কৃষি বিভাগ, খাদ্য ও ওষুধ প্রশাসন, সামরিক নির্মাণ প্রকল্প এবং কংগ্রেসের কার্যক্রমের জন্য তিন বছরের বাজেট বরাদ্দ রাখা হয়েছে। তবে স্বাস্থ্যসেবা ভর্তুকি সম্প্রসারণের ইস্যুটি এখনো অমীমাংসিত রয়ে গেছে।

বিজ্ঞাপন

সরকারি স্থবিরতার কারণে লাখ লাখ ফেডারেল কর্মচারী বেতন ছাড়া কাজ করছেন বা ছুটিতে রয়েছেন। পাশাপাশি, খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শাটডাউনের কারণে বিমান চলাচলেও বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এবং বিমান নিয়ন্ত্রকদের অনুপস্থিতির কারণে ১০ শতাংশ ফ্লাইট কমানো হয়েছিল।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission