এবার পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ০৩:৪৮ পিএম


এবার পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত ১২
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে বিস্ফোরণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা হয়েছে। দেশটির রাজধানী ইসলামাবাদে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ইসলামাবাদে আদালত ভবন (কাচেহরি) সংলগ্ন একটি যাত্রীবাহী গাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলটি ছিল ব্যস্ত এলাকা, যেখানে সাধারণ মানুষ, আইনজীবী এবং মামলার পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বিস্ফোরণের পরপরই আদালত ভবনটি দ্রুত খালি করা হয় এবং  আদালতের সব কার্যক্রম স্থগিত করা হয়। ইসলামাবাদ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, প্রধান কমিশনার এবং ফরেনসিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। আহত ও নিহতদের হাসপাতালে পাঠানোর জন্য রাজধানীর পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

জিও নিউজ জানিয়েছে, এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন

আরটিভি/ এআর  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission