
মদের নেশায় প্রেমিকের সঙ্গে প্রকাশ্যে ঝগড়া ও হাতাহাতিতে জড়িয়ে পড়লেন এক তরুণী। হৃষীকেশের তপোবন এলাকায় প্রকাশ্যে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। নেশাগ্রস্ত অবস্থায় প্রেমিকের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডা, রাস্তায় লুটিয়ে পড়া সবই ধরা পড়েছে পথচারীদের মোবাইল ক্যামেরায়। ইতোমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
প্রকাশিত ৪২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একদল তরুণ-তরুণী নৈশ অভিযানে বের হয়েছিলেন। তাদের মধ্যেই এক তরুণী সম্পূর্ণ মদ্যপ অবস্থায় রাস্তায় পড়ে যান। প্রেমিকের সঙ্গে উত্তপ্ত তর্কে জড়িয়ে পড়ে তিনি হঠাৎ তার পায়ের কাছে লুটিয়ে পড়েন। পাশে থাকা বন্ধুরা টেনে তোলার চেষ্টা করলেও বারবার টলে পড়েন সাদা পোশাক পরা ওই তরুণী।
এই সময় আশপাশে ভিড় জমে যায়, শুরু হয় হইচই। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশকে ঘটনাস্থলে পৌঁছাতে হয়। পুলিশ নেশাগ্রস্ত তরুণ-তরুণীদের স্থান ত্যাগের নির্দেশ দেয়।
">twitter-frameउत्तराखंड के ऋषिकेश के तपोवन इलाके मे नशे में धुत लड़के-लड़कियां आपस में उग्र झगड़े पर उतर आए, जहां दोनों ने नशे के सेवन में पूर्ण बराबरी दिखाई, लड़के हों या लड़कियां, कोई पीछे न रहा। pic.twitter.com/5ADMVUNqyr
— bhUpi Panwar (@askbhupi) November 12, 2025
ঘটনাটি ঠিক কবে ঘটেছে তা নিশ্চিতভাবে জানা না গেলেও, ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় তুমুল আলোড়ন তৈরি করেছে।
এক্স হ্যান্ডল ‘আস্কভূপী’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, সম্পূর্ণ মাতাল অবস্থায় একদল তরুণ-তরুণী একে অপরের সঙ্গে তীব্র ঝগড়ায় লিপ্ত হয়েছেন। নেশা করার ক্ষেত্রে কেউ কারও থেকে কম যাননি।
ভিডিওটি ভাইরাল হতেই নেটাগরিকদের মধ্যে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই মন্তব্য করেছেন, এই ধরনের মানুষ হৃষীকেশের আধ্যাত্মিক পরিবেশ নষ্ট করছে।
সূত্রঃ আনন্দবাজার
আরটিভি/এসকে




