ভুলে প্রতিপক্ষের সমাবেশে নেমে পড়ল হেলিকপ্টার, এরপর যা ঘটলো

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০৩:১২ পিএম


ভুলে প্রতিপক্ষের সমাবেশে নেমে পড়ল হেলিকপ্টার, এরপর যা ঘটলো
ছবি: সংগৃহীত

বিহারের ভাগলপুর জেলার কাহালগাঁও আসনে নির্বাচনী প্রচারের এক বিরল ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে বহনকারী হেলিকপ্টার ভুলক্রমে বিরোধী দলের জনসভায় অবতরণ করার চেষ্টা করে, যা সমালোচনায় পরিণত হয়।

বিজ্ঞাপন

বিধানসভা নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার জন্য বিজেপি সমর্থিত ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এবং জনতা দল ইউনাইটেড (জেডিইউ) বিশাল জনসভা আয়োজন করেছিল। উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ওই জনসভার অংশগ্রহণের জন্য হেলিকপ্টারে করে আসছিলেন। কিন্তু পাইলট ভুল করে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এর সমাবেশের ওপর অবতরণের চেষ্টা করলে সেখানে হইচই পড়ে যায়।

আরজেডির সমর্থকরা দলীয় পতাকা হাতে স্লোগান দিতে শুরু করলে পাইলট বুঝতে পারে ভুল এবং দ্রুত হেলিকপ্টার ঘুরিয়ে অন্যত্র চলে যায়। আরজেডির সমর্থকরা হয়তো ভাবছিলেন ভোটের মাধ্যমে এনডিএকে পরাজিত করে তারা একইভাবে প্রতিপক্ষকে হারিয়ে দেবে, কিন্তু নির্বাচন শেষে ভূমিধসের মতো জয় পেয়েছে এনডিএ জোট।

বিজ্ঞাপন

এই ঘটনাটি নির্বাচনী প্রচারের সময় ভুল সমন্বয়ের কারণে সৃষ্ট এক হাস্যকর ও অপ্রত্যাশিত মুহূর্ত হিসেবে দেখা দিয়েছে।

সূত্রঃ ইন্ডিয়া টুডে

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission