তীব্র বিপর্যয়ের কারণে যুক্তরাজ্যে শত শত স্কুল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ০৪:৫৩ পিএম


তীব্র বিপর্যয়ের কারণে যুক্তরাজ্যে শত শত স্কুল বন্ধ
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে তীব্র শৈত্যপ্রবাহ, তুষারপাত ও বরফজমা পরিস্থিতি দেশজুড়ে স্বাভাবিক জীবনযাত্রায় গুরুতর বিপর্যয় সৃষ্টি করেছে। চরম ঠান্ডার কারণে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) এ তথ্য জানিয়েছে আনাদোলু সংবাদ সংস্থা।

বিজ্ঞাপন

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, রাতভর তাপমাত্রা হঠাৎ নেমে যাওয়ার পর কয়েকটি এলাকায় একাধিক আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়, আগামী কয়েক ঘণ্টায় বজ্রসহ তুষারপাত বা “থান্ডার–স্নো”-এর সম্ভাবনা রয়েছে। যুক্তরাজ্যের বিস্তীর্ণ অংশে বর্তমানে হলুদ সতর্কতা কার্যকর।

বিবিসির তথ্যমতে, শুধু উত্তর-পূর্ব স্কটল্যান্ডেই ১০০টির বেশি স্কুল বন্ধ রাখা হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসেও ডজনের পর ডজন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, তুষারে ঢেকে যাওয়া সড়ক এবং বরফজমা পথ চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এছাড়া বিদ্যুৎ বিভ্রাটের কারণে বহু স্কুলে হিটিং সিস্টেম চালু রাখা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

ওয়েলসের পশ্চিমাঞ্চলে রাতভর তুষারপাতের পরও শত শত বাড়ি এখনো বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। উত্তর ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারসহ বেশ কয়েকটি এলাকায় অ্যাম্বার সতর্কতা জারি হয়েছে, যেখানে দুর্ঘটনা, যাতায়াত বিঘ্ন এবং অতিরিক্ত বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি কয়েকটি অঞ্চলে অ্যাম্বার স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। শৈত্যপ্রবাহের তীব্রতা কমার কোনো লক্ষণ এখনো দেখা না যাওয়ায় আগামী কয়েক দিন জুড়ে আরও তিনটি নতুন হলুদ আবহাওয়া সতর্কতা কার্যকর থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গত রাতটি ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে চলতি মৌসুমের সবচেয়ে ঠান্ডা রাত হিসেবে রেকর্ড হয়েছে। অক্সফোর্ডশায়ারের বেনসনে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। দেশজুড়ে ব্যাপক তুষারপাতের ফলে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission