যেসব জেলায় রাতেই ‘কনকন’ সক্রিয় হতে পারে

আরটিভি নিউজ

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ , ০৭:৪৮ পিএম


যেসব জেলায় রাতেই ‘কনকন’ সক্রিয় হতে পারে
ফাইল ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ ‘কনকন’ সক্রিয় হয়েছে। রাতে আরও ৩০-এর বেশি জেলায় সক্রিয় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিজ্ঞাপন

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিডব্লিউওটি জানায়, দেশে সক্রিয় হয়েছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ ‘কনকন’। আজ রাতে আরও অনেক জেলায় এটি সক্রিয় হতে পারে।

যেসব জেলায় ‘কনকন’ সক্রিয় হতে পারে 
 
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, নাটোর, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, কুমিল্লা ও এর আশপাশের কিছু স্থানে আজ (বুধবার) রাতেই মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ সক্রিয় হতে পারে।

বিজ্ঞাপন

বিডব্লিউওটি আরও জানায়, রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে এসব জেলা ও এর আশপাশের কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। এমনকি দু-একটি স্থানে কিছু সময়ের জন্য তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসেও নামতে পারে। 

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission