৯ স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে বিপাকে যুবক, নিলেন অদ্ভুত সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০৫:৩৩ পিএম


৯ স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে বিপাকে যুবক, নিলেন অদ্ভুত সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

বহুগামী সম্পর্ক নিয়ে আবারও আলোচনায় ব্রাজিলিয়ান মডেল আর্থার ও উরসো। ২০২১ সালে সাও পাওলোর একটি চার্চে একসঙ্গে ৯ তরুণীকে বিয়ে করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন তিনি। তবে বিয়ের পরপরই ভাঙন শুরু হয় এই ব্যতিক্রমী সংসারে। প্রথমে একজন স্ত্রী বাড়ি ছাড়েন, এরপর সম্প্রতি আরও ৪ জন তাকে ছেড়ে চলে গেছেন। এখন তার সঙ্গে আছেন মাত্র ৪ জন স্ত্রী।

বিজ্ঞাপন

আর্থারের দাবি, বহুগামী সম্পর্ক টিকিয়ে রাখা সহজ নয়। প্রতিটি স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দৈনন্দিন জীবন, সময় ব্যবস্থাপনা সবকিছু নিয়েই তৈরি হয়েছে মতবিরোধ। তবুও তিনি বলেন, আমি তাদের ব্যক্তিস্বাধীনতাকে সম্মান করি। মতের অমিল থাকলেও সিদ্ধান্ত নিই পারস্পরিক সম্মতিতে।

স্ত্রীদের সন্তুষ্ট রাখতে তিনি যৌনজীবনকে একটি নির্দিষ্ট রুটিনে বেঁধে ফেলেছিলেন বলেও জানান। সেই সূচি অনুযায়ী প্রতিটি স্ত্রী সমান সময় পেতেন। কিন্তু চারজন স্ত্রীকে একসঙ্গে খুশি রাখা যে সত্যিই কঠিন তা সম্প্রতি সামাজিক মাধ্যমে খোলাখুলি জানিয়েছেন এই ৩৬ বছর বয়সী মডেল।

বিজ্ঞাপন

এ কারণে শারীরিক ক্লান্তি কাটাতে এবং সক্ষমতা বাড়াতে বছর শেষ পর্যন্ত ব্রহ্মচর্য পালনের ঘোষণা দিয়েছেন আর্থার। তার ভাষায়, নতুন বছর আসা পর্যন্ত আমি নিজেকে পুরোপুরি সংযমে রাখব।

এখানেই শেষ নয়। নতুন কোনো নারীর প্রতি আকর্ষণ অনুভব করলে তিনি একটি বিশেষ মিশ্রণে ‘রিচুয়াল বাথ’ করেন বলেও জানান। এই বিশেষ গোসলের উপাদানও জানিয়েছেন তিনি—

বিজ্ঞাপন

.চালের গুঁড়ো মিশ্রিত পানি

.তাতে ছেঁকে দেওয়া লাল, সাদা ও হলুদ গোলাপের পাপড়ি

বিজ্ঞাপন

.সঙ্গে এক টেবিল চামচ মধু।

আরও পড়ুন

এই তরল ঘাড়ে মেখে গোসল করেন আর্থার। তার আশা, এ টোটকাই ফিরিয়ে আনবে সংসারের শান্তি ও স্থিতি। আলোচিত এই মডেলের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission