ব্রাজিলের সাবেক প্রধানমন্ত্রী বলসোনারোকে ২৭ বছরের জেল, কারাভোগের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ০৬:২৫ পিএম


ব্রাজিলের সাবেক প্রধানমন্ত্রী বলসোনারোকে ২৭ বছরের জেল, কারাভোগের নির্দেশ
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। ছবি: রয়টার্স

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থানের চক্রান্ত করার দায়ে সুপ্রিম কোর্ট তার ২৭ বছরের কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন। রয়টার্সের বরাতে জানা গেছে, মঙ্গলবার (২৫ নভেম্বর) আদালত এই মামলার সব কার্যক্রম শেষ করে তার দণ্ডকে চূড়ান্ত হিসেবে ঘোষণা করেন। ব্রাজিলের গণতান্ত্রিক শাসনব্যবস্থা উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে তাকে বর্তমানে ব্রাসিলিয়ায় ফেডারেল পুলিশ সদর দপ্তরে সাজা ভোগ শুরু করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস বলসোনারোকে ফেডারেল পুলিশ সদর দপ্তরে তার সাজা ভোগ শুরু করতে নির্দেশ দেন। এর আগে গৃহবন্দী থাকাকালে '‘অ্যাংকল মনিটর’ নষ্ট করার অভিযোগে গত শনিবার থেকে তিনি সেখানেই আটক রয়েছেন।

আরও পড়ুন

চলতি বছরের সেপ্টেম্বরে বলসোনারো ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের পরিকল্পনা করার দায়ে দোষী সাব্যস্ত হন। একইসঙ্গে গণতান্ত্রিক শাসনব্যবস্থা উল্টে দেওয়ার চেষ্টা, সশস্ত্র ষড়যন্ত্রে অংশ নেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনার ক্ষতিসাধনের অভিযোগেও তিনি দোষী সাব্যস্ত হন। তাকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

কট্টর ডানপন্থি লিবারেল পার্টির (পিএল) সদস্য বলসোনারো ছিলেন সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন। প্রেসিডেন্ট হওয়ার আগে প্রায় ২৭ বছর তিনি ডেপুটিদের চেম্বারে দায়িত্ব পালন করেন। ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্রাজিলের শাসন ক্ষমতায় ছিলেন তিনি।

তার সমালোচকরা অভিযোগ করেন, তিনি ইচ্ছাকৃতভাবে নির্বাচনী ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করেছেন। ২০২২ সালের রানঅফ ভোটে তিনি অল্প ব্যবধানে বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন। যদিও তিনি প্রকাশ্যে পরাজয় স্বীকার করেননি।

বিজ্ঞাপন

পরিস্থিতি চূড়ান্ত রূপ নেয় ২০২৩ সালের ৮ জানুয়ারি, প্রেসিডেন্ট হিসেবে লুলা দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পর। বলসোনারো তখন দেশ ছাড়েন, কিন্তু তার সমর্থকেরা ব্রাসিলিয়ার থ্রি পাওয়ারস প্লাজায় ঢুকে সরকারি ভবন ভাঙচুর করে।

এই ঘটনার পর একাধিক ফেডারেল তদন্ত শুরু হয়। ২০২৪ সালের নভেম্বরে ফেডারেল পুলিশ ৮৮৪ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বলা হয়, বলসোনারো ও তার সহযোগীরা নির্বাচনের ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন হয়। তবে তার আইনজীবীরা বারবার দাবি করেছেন, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বলসোনারোও নিজেকে নির্দোষ বলে আসছেন।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission