প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য ছুটির আবেদন, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ০৬:২৭ পিএম


প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য ছুটির আবেদন, অতঃপর...
ছবি: সংগৃহীত

প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য এক দিনের ছুটি চেয়ে ম্যানেজারকে ইমেইল করেছিলেন এক তরুণ কর্মী। সেই ইমেইলের উত্তরে ম্যানেজারের প্রতিক্রিয়া ঘিরেই এখন চর্চা তুঙ্গে। ঘটনাটি নিজেই লিঙ্কডইনে প্রকাশ্যে এনেছেন সংশ্লিষ্ট ম্যানেজার। ইতোমধ্যেই পোস্টটি ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার লিঙ্কডইনে ওই পোস্টটি করা হয়। সেখানে ম্যানেজার জানান, এক তরুণ কর্মী ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছিলেন। ইমেইলে তিনি লেখেন, তার প্রেমিকা ১৭ ডিসেম্বর বাড়ি চলে যাচ্ছেন এবং জানুয়ারির আগে ফিরবেন না। যাওয়ার আগে তার সঙ্গে কিছু সময় কাটানোর ইচ্ছা থেকেই এক দিনের ছুটি প্রয়োজন।

প্রথমে ইমেইলটি পড়ে কিছুটা বিস্মিত হলেও শেষ পর্যন্ত ছুটি মঞ্জুর করেন ম্যানেজার। লিঙ্কডইনের পোস্টে তিনি লেখেন, আমি সম্প্রতি এই ইমেইলটি পেয়েছি। দশ বছর আগে হলে হয়তো ‘অসুস্থতার কারণে ছুটি’ চেয়ে মেল আসত। এখনকার কর্মীরা ছুটির প্রকৃত কারণ খোলাখুলি জানাচ্ছেন। সময় বদলাচ্ছে, আর সত্যি বলতে এতে আমার ভালই লাগছে। প্রেমকে না বলবে কে? ছুটি অনুমোদিত।

বিজ্ঞাপন

এই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। অনেকেই কর্মীর সততা এবং ম্যানেজারের ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছেন। তাদের মতে, এ ধরনের স্বচ্ছতা কর্মক্ষেত্রে বিশ্বাস ও সুস্থ কর্মসংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করে।

তবে সমালোচনাও কম নয়। একাংশ নেটাগরিকের মত, ছুটির জন্য এত বিস্তারিত কারণ ব্যাখ্যার প্রয়োজন ছিল না। ‘ব্যক্তিগত কারণে ছুটি’ এটুকুই যথেষ্ট ছিল বলে তাদের দাবি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সব মিলিয়ে, এই ঘটনা কর্মসংস্কৃতির পরিবর্তন এবং ছুটির আবেদন ঘিরে বাড়তে থাকা স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission