ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সমাধিসৌধ পরিদর্শন করে কিসের ইঙ্গিত দিলেন কিম জং উনের মেয়ে

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম
সমাধিসৌধ পরিদর্শন করে কিসের ইঙ্গিত দিলেন কিম জং উনের মেয়ে। ছবি: সংগৃহীত

২০২২ সালে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুষ্ঠানে হয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কন্যা জু অ্যা। এর আগে তার সম্পর্কে কোনো তথ্যই ছিল না। এবার প্রথমবারের মতো প্রকাশ্যে পিয়ংইয়ংয়ের কুমসুসান সমাধিসৌধ পরিদর্শন করেছেন জু অ্যা।

শুক্রবার (২ জানুয়ারি) কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) প্রকাশিত ছবিতে জু অ্যাকে তার দাদা কিম জং ইল এবং প্রপিতামহ কিম ইল সুংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে দেখা যায়। কিম ইল সুং উত্তর কোরিয়ার রাষ্ট্রের প্রতিষ্ঠাতা।

বিশ্লেষকদের মতে, কিম পরিবারের তথাকথিত ‘পাইকতু রক্তধারা’ ঘিরে প্রচারণাই দেশটির দৈনন্দিন জীবনকে দীর্ঘদিন ধরে প্রভাবিত করেছে এবং ক্ষমতা ধরে রাখতে সহায়তা করেছে।

আরও পড়ুন

ধারণা করা হয়, জু অ্যার জন্ম ২০১০ সালের শুরুর দিকে। ২০২২ সালে প্রথমবার প্রকাশ্যে আসার পর গত তিন বছরে তার উপস্থিতি রাষ্ট্রীয় গণমাধ্যমে ক্রমেই বেড়েছে। এতে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ও বিশ্লেষকদের মধ্যে জল্পনা তৈরি হয়েছে যে, তাকে উত্তর কোরিয়ার চতুর্থ প্রজন্মের নেতা হিসেবে প্রস্তুত করা হচ্ছে।

চলতি বছরের নববর্ষ উদযাপনেও উপস্থিত ছিলেন জু অ্যা। গত সেপ্টেম্বরে তিনি বাবার সঙ্গে বেইজিং সফরের মাধ্যমে প্রথমবারের মতো বিদেশ সফরে যান।

উত্তর কোরিয়ায় কখনই আনুষ্ঠানিকভাবে উত্তরসূরির নাম ঘোষণা করা হয় না। বরং জনসমক্ষে উপস্থিতি ও দায়িত্ব বাড়ানোর মাধ্যমে ধীরে ধীরে ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত দেওয়া হয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
‘শয়তান ভর করায়’ সৎ মেয়েকে নদীতে ফেলে খুন
অন্তঃসত্ত্বা মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা করলেন বাবা
আবেগহীন পুরুষের প্রতিই কেন এত টান মেয়েদের