ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ভেনেজুয়েলা ইস্যুতে যা বলল ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম
ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। ছবি সংগৃহীত

ভেনেজুয়েলায় মার্কিন ডেল্টা ফোর্সের ঝটিকা অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় চলছে। এই অভিযানে ব্রিটেনের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠলে সাফ জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। শনিবার(৩ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, এই সামরিক অভিযানে যুক্তরাজ্য কোনোভাবেই জড়িত ছিল না এবং এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কোনো কথাও হয়নি। দ্রুত পরিবর্তনশীল এই পরিস্থিতিতে সব তথ্য যাচাইয়ের ওপর জোর দিয়েছেন তিনি। খবর বিবিসির।

এদিকে মার্কিন এই পদক্ষেপকে কেন্দ্র করে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই হামলার ঘটনায় জাতিসংঘের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে তিনি ভেনেজুয়েলা সীমান্তে সেনাবাহিনী মোতায়েনের খবর নিশ্চিত করেছেন। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক সরাসরি নিন্দা জানিয়ে বলেছেন, মার্কিন এই সামরিক কর্মকাণ্ড গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

আরও পড়ুন

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল এই আক্রমণকে একটি ‘অপরাধমূলক হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর অনুরোধ করেছেন। অন্যদিকে, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা পারসাদ-বিসেসার শান্ত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন।

বিশ্বে যখন নিন্দার ঝড় বইছে, তখন ভেনেজুয়েলার ভেতরে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো। তিনি দেশের নেতৃত্ব ও সামরিক বাহিনীর ওপর পূর্ণ আস্থা রাখার অনুরোধ জানান। ক্যাবেলোর মতে, এই নজিরবিহীন আগ্রাসন নিয়ে পুরো বিশ্বের সোচ্চার হওয়া উচিত। মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার সামরিক বাহিনী পরবর্তী কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানে বিদেশি তরুণীকে মাদক খাইয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে ব্যবসার কাজে আসা আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে অচেতন করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
পাকিস্তানে বিদেশি তরুণীকে মাদক খাইয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
যুক্তরাষ্ট্রে খাদ্য ও স্বাস্থ্য সহায়তার নিয়মে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের মানুষদের জন্য গুরুত্বপূর্ণ দুটি সরকারি কর্মসূচি, খাদ্য সহায়তা কর্মসূচি SNAP এবং স্বাস্থ্যসেবা কর্মসূচি Medicaid-এর নিয়মে বড় পরিবর্তন আসছে।
যুক্তরাষ্ট্রে খাদ্য ও স্বাস্থ্য সহায়তার নিয়মে বড় পরিবর্তন
এবার সিরিয়ায় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত, সরবরাহ বন্ধ
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আল-শৌলা এলাকা ও দেইর এজোরের মধ্যবর্তী অঞ্চলের পাইপলাইনটিতে আগুন ধরে যায়। নাশকতার কারণে পাইপলাইনের একটি অংশের ভালভ বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে।
এবার সিরিয়ায় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত, সরবরাহ বন্ধ
নিজের ‘চেহারা’ ভাড়া দিয়েই আয় ১৮ লাখ টাকা!
কোনো শুটিং স্পটে যাওয়া লাগবে না, রোদে পুড়ে গায়ের রং তামাটে করা লাগবে না, পরিচালকের বকা খাওয়ার তো প্রশ্নই ওঠে না। আপনার চেহারা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো চরিত্র করবে অভিনয়। আর তাতেই আপনি পেয়ে যাবেন মোটা অঙ্কের অর্থ। নিজেদের চেহারা বা মুখাবয়বের লাইসেন্স দিয়ে এই নতুন আয়ের পথ তৈরি করেছেন চীনের সাধারণ মানুষ।  শনিবার (১৯ সেপ্টেম্বর) হংকংভিত্তিক সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।  প্রতিবেদনে বলা হয়েছে, চীনে সাধারণ মানুষ এখন আক্ষরিক অর্থেই ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের কাছে নিজেদের চেহারা ‘ভাড়া’ দিচ্ছেন। সেই মুখাবয়ব ব্যবহার করে তৈরি হচ্ছে এআই অভিনেতা-অভিনেত্রী, যাদের বিভিন্ন ধরনের ডিজিটাল কনটেন্টে কাজে লাগানো হচ্ছে। জানা গেছে, ছবি বা ভিডিও ব্যবহারের ধরণ অনুযায়ী এর মূল্য ৫০ ইউয়ান (প্রায় ৭ ডলার) থেকে শুরু করে ১ লাখ ইউয়ান বা প্রায় ১৫ হাজার মার্কিন ডলার (প্রায় ১৮ লাখ ৪৬ হাজার টাকা) পর্যন্ত হতে পারে। এই নতুন ব্যবসায়িক মডেলের মাধ্যমে মানুষ ক্যামেরার সামনে সরাসরি উপস্থিত না হয়েও নিজেদের চেহারা বা অবয়ব ‘ভাড়া’ দিতে পারছেন। বিষয়টি জানার পর হুয়াং নামের ২৭ বছর বয়সী এক ব্যাংক কর্মকর্তা ভাবলেন, তিনিও চেহারা ভাড়া দিয়ে বাড়তি কিছু অর্থ আয় করবেন। যে–ই ভাবা সে–ই কাজ। অনলাইনে নিজের চেহারার স্বত্ব বিক্রির বিজ্ঞাপন দিতেই মাত্র তিন দিনে তার ডিজিটাল চেহারা সাতবার বিক্রি হয়ে গেল। কোনো খাটুনি ছাড়াই পকেটে চলে এল প্রায় ২ হাজার ৬০০ ইউয়ান বা প্রায় ৩৭০ মার্কিন ডলার। চীনের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এখন নিজেদের চেহারা ভাড়া দিতে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে এআই কনটেন্ট নির্মাতাদের যোগাযোগ করিয়ে দেওয়া হচ্ছে। কার চেহারা কী ধরনের কাজে ব্যবহার করা হবে এবং চুক্তির শর্ত কী, তার ওপর নির্ভর করছে পারিশ্রমিকের পরিমাণ। চীনে এখন এআই দিয়ে বানানো স্বল্পদৈর্ঘ্য নাটকের বাজার দ্রুত বড় হচ্ছে। সেখানে প্রতিটি দৃশ্যের জন্য চড়া পারিশ্রমিকে অভিনেতা নেওয়ার চেয়ে এআইয়ের মাধ্যমে ডিজিটাল চরিত্র তৈরি করা অনেক সাশ্রয়ী।  এআই প্রযুক্তির সাহায্যে স্টুডিওতে না গিয়েই ওই চরিত্রের পোশাক, পরিবেশ, অঙ্গভঙ্গি ও সংলাপ মুহূর্তেই বদলে ফেলা যায়। আরটিভি/এসআর
নিজের ‘চেহারা’ ভাড়া দিয়েই আয় ১৮ লাখ টাকা!
নিউইয়র্কবাসীদের পুষ্টিকর খাবার সহায়তা দিচ্ছে উইক, আবেদন করবেন যেভাবে 
যুক্তরাষ্ট্রের যুত্কত সিটিতে বসবাসরত যোগ্য বাংলাদেশি পরিবারগুলো শিশুদের খাবার, নির্দিষ্ট ধরনের ইনফ্যান্ট ফর্মুলা ও অন্যান্য পুষ্টিকর খাবার কিনতে উইক কর্মসূচির সহায়তা পেতে পারে।
নিউইয়র্কবাসীদের পুষ্টিকর খাবার সহায়তা দিচ্ছে উইক, আবেদন করবেন যেভাবে 
আরও পড়ুন
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত কুকুর
১৮ দিনের শিশুকে বুকে নিয়ে ধ্বংসস্তূপের নিচে যেভাবে বেঁচে ছিলেন মা
ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণ গেল প্রতিভাবান ফুটবলারের