ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ভারতীয়কে রাস্তায় ফেলে পেটাল যৌনকর্মীরা, ঘটনা কী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:৫৪ পিএম
ভারতীয়কে রাস্তায় ফেলে পেটাল যৌনকর্মীরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

থাইল্যান্ডের পাতায়ায় যৌন সেবার বিনিময়ে টাকা দিতে অস্বীকার করায় এক ভারতীয় পর্যটককে রাস্তায় ফেলে বেধড়ব পিটিয়েছে একদল ট্রান্সজেন্ডার নারী। গত ২৭ ডিসেম্বর ভোরে এই ঘটনাটি ঘটে। ঘটনার ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

ভিডিওতে দেখা যায়, ৫২ বছর বয়সী রাজ জাসুজা নামে এক ভারতীয় নাগরিকের কাছে তিনজন ট্রান্সজেন্ডার নারী টাকা দাবি করছেন। তিনি দাবিকৃত টাকা দিতে অস্বীকার করে গাড়ি নিয়ে স্থান ত্যাগ করার চেষ্টা করলে পরিস্থিতির অবনতি ঘটে।

আরও পড়ুন

অভিযোগ ওঠে যে, টাকা পরিশোধ না করেই চলে যাচ্ছিলেন তিনি। এ সময় কিছু পথচারীর সহায়তায় তাকে গাড়ি থেকে টেনে বের করা হয়। এরপর উদ্ধারকারীরা আসার আগ পর্যন্ত তাকে লাথি ও মারধর করা হয়।

এদিকে থাইগারের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারীরা রাজ জাসুজাকে মুখ এবং মাথার পেছনের অংশে আঘাতপ্রাপ্ত অবস্থায় পান। ঘটনাস্থলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাতামাকুন হাসপাতালে স্থানান্তর করা হয়।

১৯ বছর বয়সী এক থাই প্রত্যক্ষদর্শী উদ্ধারকারীদের জানান, তিনি রাজ জাসুজাকে জনপ্রিয় ‘ওয়াকিং স্ট্রিট’ এলাকার প্রবেশপথে একজন ট্রান্সজেন্ডার যৌনকর্মীর সঙ্গে তর্ক করতে দেখেন। প্রত্যক্ষদর্শীর মতে, এই বিরোধ এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় এবং একে অপরকে ধাওয়া ও মারধর শুরু করেন।

পরবর্তীতে আরও অনেকে এতে যোগ দিলে এটি একটি দলবদ্ধ হামলায় পরিণত হয়। প্রত্যক্ষদর্শী আরও দাবি করেন, যৌন সেবার বিনিময়ে আগে থেকে নির্ধারিত পুরো টাকা পরিশোধ না করায় এই ঝামেলার সূত্রপাত। এর আগেও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত পাতায়ায় ভারতীয়দের সাথে এই ধরনের বিরোধের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত সেপ্টেম্বরে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগে এক ট্রান্সজেন্ডার যৌনকর্মী একজন ভারতীয় ব্যক্তিকে আক্রমণ করেন। গত অক্টোবরে পাতায়ার একটি হোটেলে ৩ জন থাই ট্রান্সজেন্ডার নারী দুইজন ভারতীয় নাগরিককে আক্রমণ করে প্রায় ২৪,০০০ বাত (প্রায় ৬৯,০০০ টাকা) মূল্যের মালামাল নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

থাই পুলিশ জানিয়েছে, রাজ জাসুজা পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তাকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে বলা হবে। এরপর থাই আইন অনুযায়ী বিস্তারিত তদন্ত শুরু হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমি নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতেও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত। আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করব। আশা করি, একসঙ্গে কাজ করার কোনো পথ বের করতে পারব। নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ট্রাম্প দায়ী করেছেন নিজের নাম ব্যালটে না থাকাকে। অর্থাৎ, তিনি নিজে প্রার্থী না হওয়ায় দলের প্রার্থীরা প্রত্যাশিত ফল পাননি বলে মনে করেন তিনি। ট্রাম্প বলেন, ব্যালটে আমি ছিলাম না। যদি থাকতাম, তাহলে আমরা বিপুল ব্যবধানে জয়ী হতাম! নির্বাচনে নিজের সমর্থন দেওয়া পরাজিত প্রার্থীদের নিয়েও কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন ট্রাম্প।  তবে সাউথ ক্যারোলাইনার প্রার্থী ডারলিন গ্রাহামের পরাজয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, ‘দেখলাম ডারলিন হেরে গেছেন। বাহ, এটা তো অবিশ্বাস্য!’ এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসন এবং বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরসহ স্থানীয় পর্যায়ের বেশ কয়েকটি পদে ভোট হচ্ছে। বর্তমানে কংগ্রেসের দুই কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদ; দুটির নিয়ন্ত্রণই রিপাবলিকানদের হাতে।  যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হলো প্রতিনিধি পরিষদ। সদস্যরা দুই বছরের জন্য নির্বাচিত হন। সাধারণত আইন প্রণয়নের প্রস্তাব প্রথমে এই কক্ষে উত্থাপন ও আলোচনা করা হয়, পরে তা সিনেটে পাঠানো হয়। আরটিভি/এসআর
আমি নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
টেক্সাসে ৩২ বছর পর সিনেটে ডেমোক্র্যাটদের জয়, ইতিহাস গড়লেন টালারিকো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে টেক্সাস অঙ্গরাজ্যের সিনেটে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জেমস টালারিকো।
টেক্সাসে ৩২ বছর পর সিনেটে ডেমোক্র্যাটদের জয়, ইতিহাস গড়লেন টালারিকো
যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথমবার নির্বাচিত হলেন সমকামী পুরুষ ক্রিস পাপাস 
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের সিনেটে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ক্রিস পাপাস।
যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথমবার নির্বাচিত হলেন সমকামী পুরুষ ক্রিস পাপাস 
জর্জিয়ায় সিনেট আসন ধরে রাখলেন ডেমোক্র্যাট প্রার্থী জন অসফ
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান সিনেটর জন ওসফ।
জর্জিয়ায় সিনেট আসন ধরে রাখলেন ডেমোক্র্যাট প্রার্থী জন অসফ
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি অ্যান্ড্রুজ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে বড় চমক দেখিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ।
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি অ্যান্ড্রুজ
আরও পড়ুন
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কড়া নজর রাখছে ভারত: জয়সওয়াল
বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে বেধড়ক পেটাচ্ছে গ্রামবাসী, ভিডিও ভাইরাল
জামালপুরে দুই লাখ টাকার ভারতীয় মদ জব্দ
বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫