ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

রাশিয়ার রণতরিকে পাত্তাই দিলো না যুক্তরাষ্ট্র, জব্দ হলো তেলের জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ পিএম
সংগৃহীত ছবি

উত্তর আটলান্টিক মহাসাগরে রাশিয়ার শক্তিশালী নৌবহরের হুংকারকে পাত্তা না দিয়েই রুশ পতাকাবাহী একটি বিশাল তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড (ইউকম) নিশ্চিত করেছে যে, ‘মারিনেরা’ নামের এই জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে সরাসরি কবজা করা হয়েছে। উল্লেখ্য, এই জাহাজটি রক্ষায় রাশিয়া সাবমেরিনসহ একটি বিশেষ নৌবহর পাঠিয়েছিল, যা মার্কিন কমান্ডোরা সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে। খবর আনাদোলু এজেন্সির। খবর আনাদোলু এজেন্সির।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, পরিস্থিতি এমন পর্যায়ে ছিল যে জাহাজটি ডুবিয়ে দেওয়ার পরিবর্তে যেকোনো মূল্যে জব্দ করতে মরিয়া ছিল ওয়াশিংটন। গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাগামী সব তেলবাহী জাহাজে অবরোধ দেওয়ার যে নির্দেশ দিয়েছিলেন, এটি তারই সরাসরি প্রতিফলন।

আরও পড়ুন

আটলান্টিকে রুশ জাহাজ জব্দের রেশ কাটতে না কাটতেই ক্যারিবীয় সাগর থেকে ‘এম/টি সোফিয়া’ নামের আরও একটি তেলবাহী জাহাজ আটকের ঘোষণা দিয়েছে মার্কিন সাউদার্ন কমান্ড। এই জাহাজটিকে ‘রাষ্ট্রহীন’ এবং ‘ডার্ক ফ্লিট’-এর অংশ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। মূলত অবৈধ কর্মকাণ্ড এবং নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে তেল পাচারের অভিযোগে এই অভিযান চালানো হয়। এক ঘণ্টার ব্যবধানে দুটি গুরুত্বপূর্ণ জলপথে মার্কিন বাহিনীর এই জয়জয়কার ওয়াশিংটনের আগ্রাসী পররাষ্ট্রনীতির জানান দিচ্ছে।

রুশ পতাকাবাহী জাহাজ জব্দের ঘটনাকে ভেনেজুয়েলা সরকার ‘আন্তর্জাতিক লুঠতরাজ’ হিসেবে আখ্যা দিয়েছে। অন্যদিকে, রাশিয়া তাদের নৌবহর থাকা সত্ত্বেও জাহাজটি রক্ষা করতে না পারায় এই অঞ্চলে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন ফেডারেল আদালতের পরোয়ানা অনুযায়ী বিচার বিভাগ, স্বরাষ্ট্র এবং নবগঠিত ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’ এই পুরো অভিযানে সমন্বয় করেছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই ‘শিপিং ব্লকড’ নীতি মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি নৌ-সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে তুলল।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভয়াবহ বৃষ্টিতে ভেঙে পড়ল বিখ্যাত দুই পাথুরে স্থাপনা
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েক সপ্তাহের টানা বৃষ্টি ও বন্যায় ধসে পড়েছে পর্যটকদের আকর্ষণীয় দুটি বিখ্যাত পাথুরে স্থাপনা।
ভয়াবহ বৃষ্টিতে ভেঙে পড়ল বিখ্যাত দুই পাথুরে স্থাপনা
নিউইয়র্কে বাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি দোতলা বাড়িতে ভয়াবহ আগুনে ছয়জন নিহত হয়েছেন।
নিউইয়র্কে বাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৬
রাশিয়ার তেলবাহী জাহাজ চালিয়ে ব্রিটেনে আটক ভারতীয় নাবিক
রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহনের অভিযোগে আন্তর্জাতিক জলসীমা থেকে একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাজ্য।
রাশিয়ার তেলবাহী জাহাজ চালিয়ে ব্রিটেনে আটক ভারতীয় নাবিক
সন্দেহভাজনকে ধরতে গিয়ে বন্দুকযুদ্ধ, নিহত পুলিশসহ ৫
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে সন্দেহভাজন এক ব্যক্তির সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
সন্দেহভাজনকে ধরতে গিয়ে বন্দুকযুদ্ধ, নিহত পুলিশসহ ৫
এক ঘোষণায় মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেলেন ৫৪৮ বন্দী
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ জন বন্দীর সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরের ঘোষণা দিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউজম।
এক ঘোষণায় মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেলেন ৫৪৮ বন্দী
আরও পড়ুন
ভয়াবহ বৃষ্টিতে ভেঙে পড়ল বিখ্যাত দুই পাথুরে স্থাপনা
নিউইয়র্কে বাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৬
রাশিয়ার তেলবাহী জাহাজ চালিয়ে ব্রিটেনে আটক ভারতীয় নাবিক
সন্দেহভাজনকে ধরতে গিয়ে বন্দুকযুদ্ধ, নিহত পুলিশসহ ৫