ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ টন গম, ১০ হাজার টন করে মসুর ডাল ও চিনি আমদানি করবে সরকার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম
যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ টন গম, ১০ হাজার টন করে মসুর ডাল ও চিনি আমদানি করবে সরকার। ছবি: সংগৃহীত

দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম এবং ১০ হাজার টন করে মসুর ডাল ও চিনি আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৫৪তম সভায় এসব ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০৮ কোটি ৮০ লাখ টাকা। প্রতি টন গমের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার।

গম সরবরাহের জন্য ইউএসডব্লিউ অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া জাতীয় ই-জিপি ব্যবস্থার আওতায় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে কমিটি।

এতে ব্যয় ধরা হয়েছে ৭৭ কোটি ২৫ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম নির্ধারণ করা হয়েছে ৭৭ টাকা ২৫ পয়সা। এ ডাল সরবরাহের জন্য রাজশাহীর নাবিল নাবা ফুডস লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

একই পদ্ধতিতে ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন চিনি কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা। প্রতি কেজি চিনির দাম নির্ধারণ করা হয়েছে ১০৪ টাকা ৯৫ পয়সা। চিনি সরবরাহের জন্য মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

গম আমদানির প্রস্তাবটি খাদ্য মন্ত্রণালয় এবং মসুর ডাল ও চিনি কেনার প্রস্তাব দুটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে সভায় উপস্থাপন করা হয়

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম
মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত অনিশ্চয়তায় বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম।
বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম
৮ জেলার ৬৪০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা করে
চাকরির পেছনে না ছুটে নিজের ব্যবসা গড়ে তুলতে চান অনেক তরুণ।
৮ জেলার ৬৪০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা করে
আবারও বাড়ল সোনার দাম
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আবারও বাড়ল সোনার দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
টানা দুই দফা দাম বাড়ার পর দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
আরও পড়ুন
‘যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলায় প্রস্তুত ইসরায়েল’
১ লাখ ১০ হাজার টন সার আমদানি করবে সরকার
মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর অনুমতি পেল মাস্কের স্পেসএক্স, শঙ্কায় বিজ্ঞানীরা
যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে দুটি করে স্পেসএক্সের শেয়ার দেবেন মাস্ক