ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে খালেদা জিয়ার শোকবইয়ে কূটনৈতিকদের স্বাক্ষর

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:০৯ এএম
পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে খালেদা জিয়ার শোকবইয়ে কূটনৈতিকদের স্বাক্ষর। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে তিন দিনব্যাপী আনুষ্ঠানিকভাবে শোকবই খোলা হয়েছে।

পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মাহফুজুল হকের উদ্যোগে গত ৫ জানুয়ারি লিসবনের বাংলাদেশ দূতাবাসে শোকবই খোলা হয়। প্রথম দিন শোকবইটি প্রবাসী বাংলাদেশিদের জন্য উন্মুক্ত রাখা হয়। বিপুলসংখ্যক প্রবাসী এতে স্বাক্ষর করেন।

পরবর্তী দুদিনে পর্তুগালে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিরা এতে স্বাক্ষরের মাধ্যমে মরহুমার প্রতি শ্রদ্ধা জানান।

আরও পড়ুন

শোকবইয়ে স্বাক্ষরকালে রাষ্ট্রদূত ড. মাহফুজুল হক, কাউন্সেলর লায়লা মুনতাজেরী দীনা এবং থার্ড সেক্রেটারি ও হেড অব চ্যান্সারি এস এম গোলাম সারওয়ার বেগম খালেদা জিয়ার রাষ্ট্র পরিচালনায় অবদান, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড স্মরণ করেন।

এ সময় পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি অব স্টেটসহ (প্রটোকল) পূর্ব তিমুর, যুক্তরাষ্ট্র, রাশিয়া, পাকিস্তান, ভারত, কুয়েত, নেপাল, কোরিয়া, ইরান, অ্যাঙ্গোলা, নাইজার, পানামা, পোল্যান্ড, কসোভো, লিবিয়া, ইরাক, ফিলিস্তিন, নরওয়ে, চীন, স্পেন, সৌদি আরব, মাল্টা, তুরস্ক, জাপান ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত হয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন। পাশাপাশি আন্তর্জাতিক ইসলামিক সংস্থার প্রতিনিধিরাও শ্রদ্ধা জানান।

এ ছাড়া পর্তুগাল বিএনপির নেতাকর্মীরাও শোকবইয়ে স্বাক্ষর করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বৈঠক শেষে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। 
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়ানোর পরপরই চরম এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই অধিবেশন কক্ষ ত্যাগ করে দলবেধে বাইরে চলে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
জাতিসংঘের উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট / মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে দক্ষ ধাত্রীসেবা বা মিডওয়াইফারির কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে।
মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের নতুন করে ১১টি বিমান কেনার চুক্তি সই হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিশেষ পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুসজ্জিত সামরিক বিমান উড়িয়ে এবং ১০০ ফুট (৩০ মিটার) দীর্ঘ লালগালিচা বিছিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা জানিয়েছেন।
লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
আরও পড়ুন
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর
গঙ্গার পানি নিয়ে গ্যারান্টি ক্লজসহ নতুন চুক্তি চায় বাংলাদেশ
আবহাওয়া নিয়ে সুখবর
মিশরে বাংলাদেশি কর্মী নিয়ে সুখবর দিল দূতাবাস