ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা নেয় অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার: ট্রাম্প

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম
যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা নেয় অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার: ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর প্রায় ৫৪ শতাংশই বিভিন্ন ধরনের সরকারি সহায়তা গ্রহণ করে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে এই তথ্য জানান তিনি।

যেখানে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশে জন্ম নেওয়া অভিবাসী পরিবারগুলোর মধ্যে কত শতাংশ পরিবার সরকারি সহায়তা পায়, তার একটি পরিসংখ্যান তুলে ধরেছেন ট্রাম্প। তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

ট্রাম্পের শেয়ার করা তথ্য অনুযায়ী, মার্কিন সরকার অভিবাসীদের জন্য খাদ্য, স্বাস্থ্যসেবা ও আবাসনসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে। এই তালিকায় বিশ্বের ১২০টি দেশ ও অঞ্চলের অভিবাসী পরিবারের কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশই এই তালিকায় অন্তর্ভুক্ত দেখা গেছে। ভারতের নাম কেন অন্তর্ভুক্ত করা হয়নি, সেই বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় সরকারি সহায়তা পায় ভুটানি অভিবাসী পরিবারগুলো। যুক্তরাষ্ট্রে বাস করা ভুটানি পরিবারগুলোর ৮১ দশমিক ৪ শতাংশই এই সহায়তা গ্রহণ করে। এরপরই রয়েছে ইয়েমেনি পরিবারগুলো (৭৫ দশমিক ২ শতাংশ) এবং সোমালি পরিবার (৭১ দশমিক ৯ শতাংশ)।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে আফগানিস্তানের অভিবাসী পরিবারগুলোর মধ্যে সহায়তা গ্রহণের হার ৬৮ দশমিক ১ শতাংশ, পাকিস্তানের ক্ষেত্রে ৪০ দশমিক ২ শতাংশ এবং নেপালের ক্ষেত্রে ৩৪ দশমিক ৮ শতাংশ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আইনজীবী দাবি করলেও বার পরীক্ষায় পাস করেননি ট্রাম্পের প্রেস সচিব 
রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা লজ্জাজনক: ট্রাম্প