ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এবার পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কিনতে চায় ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:৩৪ পিএম
সংগৃহীত ছবি

দক্ষিণ-পূর্ব এশিয়ার সামরিক শক্তি বাড়াতে পাকিস্তানের কাছ থেকে ৪০টিরও বেশি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে ইন্দোনেশিয়া। পাকিস্তান ও চীনের যৌথ প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমানটি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী স্যাফ্রি শামসোউদ্দিন এবং পাকিস্তানের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর মধ্যে সাম্প্রতিক বৈঠকে এই প্রতিরক্ষা চুক্তির রূপরেখা নির্ধারিত হয়। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী এই চুক্তিতে যুদ্ধবিমানের পাশাপাশি পাকিস্তানের তৈরি অত্যাধুনিক শাহপর ড্রোন কেনার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। নজরদারি ও সরাসরি হামলায় সক্ষম এই ড্রোনগুলো ইন্দোনেশিয়ার আকাশসীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের সামরিক ও কৌশলগত সংলাপের মাধ্যমে এই দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা সহযোগিতার পথ প্রশস্ত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথেও বৈঠক করেছেন ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। সেখানে আঞ্চলিক নিরাপত্তা এবং দ্বিপক্ষীয় সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সাম্প্রতিক বছরগুলোতে আজারবাইজান ও লিবিয়ার সাথে সফল চুক্তির পর আন্তর্জাতিক বাজারে পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমানের চাহিদা দ্রুত বাড়ছে। নিজেদের বিমানবাহিনী আধুনিকীকরণের লক্ষ্যেই ইন্দোনেশিয়া এই বিশাল বিনিয়োগের পরিকল্পনা করেছে।

একই সময়ে বাংলাদেশের সাথেও প্রতিরক্ষা খাতে সমান্তরাল আলোচনা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ঢাকার সাথেও জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান এবং সুপার মুশশাক প্রশিক্ষণ বিমান বিক্রির বিষয়ে আলোচনা চলছে। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক যোগাযোগ ও সরাসরি বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

এশীয় দেশগুলোর মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের এই ক্রমবর্ধমান প্রসার এই অঞ্চলের সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। উন্নত প্রযুক্তি এবং দ্রুত সরবরাহের নিশ্চয়তা থাকায় অনেক দেশই এখন পশ্চিমা বিমানের বিকল্প হিসেবে জেএফ-১৭ থান্ডারকে বেছে নিচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
জার্মানিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানের স্পর্শকাতর যন্ত্রাংশ হাতে পেল চীন!
চীন থেকে ২০ জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ
চীনের জে-১০ যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ