ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রবাসীদের জন্য সুখবর দিলো মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনসুলার সেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর।

দূতালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসুলার সেবার ফি পরিশোধে এখন থেকে সরাসরি ব্যাংক ট্রান্সফার ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে। মেব্যাংক মার্চেন্ট কার্ড সার্ভিসের মাধ্যমে ভিসা, সত্যায়ন, ট্রাভেল পারমিটসহ অন্যান্য সেবার ফি হাইকমিশনের সার্ভিস কাউন্টারে ডেবিট কার্ড অথবা কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে সহজে পরিশোধ করা যাবে।

হাইকমিশনের ৮, লরং ইয়াপ কাওয়ান সেং, ৫০৪৫০ ঠিকানায় অবস্থিত অফিসে এই সুবিধা প্রদান শুরু হবে। পাশাপাশি, আগের মতো মেব্যাংকের নির্ধারিত অ্যাকাউন্টে সরাসরি ফি জমা দেওয়ার সুবিধাও চালু থাকবে, ফলে প্রবাসীরা তাদের সুবিধামতো যেকোনো এক পদ্ধতি বেছে নিতে পারবেন।

আরও পড়ুন

দূতালয়ের প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, নতুন ফি পরিশোধ ব্যবস্থা আগামী ১৬ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। এই উদ্যোগের মাধ্যমে কনসুলার সেবা আরো নাগরিকবান্ধব, দক্ষ ও স্বচ্ছ করার লক্ষ্য রয়েছে।

প্রবাসী বাংলাদেশিরা আশা করছেন, এই আধুনিক পেমেন্ট ব্যবস্থা ব্যাংকে আলাদা করে যাওয়ার ঝামেলা কমিয়ে দেবে এবং সময় সাশ্রয়ী হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
আরও পড়ুন
সাড়ে ৬ লাখ টাকায় মালয়েশিয়ার স্বপ্ন, বিমানবন্দরে গিয়ে ইকবাল জানলেন ভিসা-বিমানের টিকিট ভুয়া
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হিরা
মালয়েশিয়ান কুকুর মাটি খুঁড়ে বের করল নিখোঁজ বাংলাদেশির মরদেহ