ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের করা অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের মধ্যকার। এ বিষয়ে ভারতের আর কিছু বলার নেই।

শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অনুরোধটি ভারতের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে।

তবে ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।
এর আগে মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি চেয়ে তার আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে যোগাযোগ করা হয়েছে।

এ ছাড়া দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ১৫ বছরের শাসনের অবসানের পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার বলেছে, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং অন্যান্য দণ্ডিত পলাতক আসামির মতো আইনের আওতায় তার বিচার হবে।

২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতের মুখোমুখি হতে আগ্রহ প্রকাশ করেছেন।
এদিকে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চেয়ে আসছে বাংলাদেশ। এ নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনও তৈরি হয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ নিয়েও কথা বলেন রণধীর জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় ভারত উদ্বিগ্ন। এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভারত।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হিমালয়ের চূড়ায় অপরূপ চন্দ্রোদয়, মুগ্ধ লাখো মানুষ
বরফে ঢাকা হিমালয়ের সুউচ্চ পর্বতশৃঙ্গের আড়াল থেকে ধীরে ধীরে উদিত হচ্ছে বিশাল ও উজ্জ্বল এক চাঁদ। মনোমুগ্ধকর এই চন্দ্রোদয়ের দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুগ্ধ হয়েছেন লাখো মানুষ।
হিমালয়ের চূড়ায় অপরূপ চন্দ্রোদয়, মুগ্ধ লাখো মানুষ
বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের একাংশ, চালু হবে ১৮ ডিসেম্বর
৮০০ ইউনিটের একটি কেন্দ্র ২৫ দিন বন্ধ থাকবে। আগামী ১৮ ডিসেম্বর থেকে এটি আবারও চালু হবে।
বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের একাংশ, চালু হবে ১৮ ডিসেম্বর
অনেক হয়েছে, ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ন্ত্রণে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী
ভারত ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে কথিত ‘হিন্দু হত্যার’ প্রতিশোধও নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।
অনেক হয়েছে, ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ন্ত্রণে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশসহ ১৬টি বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প
ছাত্রীকে পছন্দের পোশাক পরার প্রস্তাব, গোপন চ্যাটে মিলল শিক্ষকের ‘আসল রূপ’
ছাত্রীকে হোয়াটসঅ্যাপে একের পর এক আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে ভারতের মধ্যপ্রদেশে এক সরকারি স্কুলশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, অভিযুক্ত ওই শিক্ষকের নাম নরেন্দ্র কুশওয়াহা। ছাত্রীকে বিভিন্ন অশালীন বার্তা পাঠানোর পাশাপাশি ঘুরতে যাওয়ার প্রস্তাবও দিয়েছিলেন তিনি।  এ ছাড়াও দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর অভিযোগ, শিক্ষক তাকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেওয়ার পাশাপাশি নিজের পছন্দমতো পোশাক পরতে বলেন। এনডিটিভির হাতে আসা হোয়াটসঅ্যাপ বার্তায় দেখা গেছে, শিক্ষক লিখেছেন, ‘বিকেল ৫টায় কি তুমি ফ্রি আছ? চলো বাইরে ঘুরতে যাই। রাত ৮টার মধ্যে আবার তুমি ফ্রি হয়ে যাবে।’ জেলা কালেক্টর, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্কুলের প্রধান শিক্ষকের কাছে দেওয়া লিখিত অভিযোগে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী জানান, গত ১৪ নভেম্বর শিশু দিবসে শিক্ষক নরেন্দ্র কুশওয়াহা তার সঙ্গে সাধারণ কথাবার্তা শুরু করেন। এরপর ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে তাকে একের পর এক আপত্তিকর বার্তা পাঠান বলে অভিযোগ করেন ওই ছাত্রী।  ভুক্তভোগী ওই ছাত্রীর অভিযোগ, শিক্ষক তাকে নিজের পছন্দমতো পোশাক পরতেও বলেছিলেন। একটি বার্তায় তিনি লেখেন, ‘তুমি অন্যদের থেকে আলাদা।’ আরেকটি বার্তায় শিক্ষক লেখেন, ‘আমার খেয়াল রাখতে হবে তোমাকে।’ এছাড়া ওই ছাত্রীকে ‘আমাকে ঘুম পাড়িয়ে দাও’ বলেও বার্তা পাঠান ওই শিক্ষক। পাশাপাশি তার কোনো কাজে সাহায্য করতে পারবেন কি না, সেটিও জানাতে বলেন। ওই ছাত্রীর আরও অভিযোগ, স্কুলের কম্পিউটার ল্যাবে শিক্ষকের একটি ‘গোপন কক্ষ’ রয়েছে। পর্দা দিয়ে ল্যাবের একটি অংশ আলাদা করে সেখানে জায়গাটি তৈরি করা হয়েছিল। ছাত্রীদের সঙ্গে কথা বলার জন্য শিক্ষক তাদের ওই জায়গায় নিয়ে যেতেন বলে অভিযোগ করেন তিনি। শুধু ওই ছাত্রীই নন, আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গেও শিক্ষক একই ধরনের কথাবার্তা বলেছিলেন বলেও জানা গেছে। আরটিভি/এসআর
ছাত্রীকে পছন্দের পোশাক পরার প্রস্তাব, গোপন চ্যাটে মিলল শিক্ষকের ‘আসল রূপ’
আরও পড়ুন
‘বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে: জয়সওয়াল
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি প্রসঙ্গে যা বলছে ভারত
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত