ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলো মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) ২০২৫-২৬ সালের জন্য ‘কেস-বাই-কেস’ ভিত্তিতে বিদেশি কর্মী নিয়োগের বিশেষ কোটা ও নতুন নীতিমালা ঘোষণা করেছে। দেশের শ্রমবাজারে কর্মী সংকট দূর করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আবেদন প্রক্রিয়ায় শৃঙ্খলা বজায় রাখতে ১৬ জানুয়ারি থেকে একটি বিশেষ অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। নিয়োগকর্তারা নির্দিষ্ট লিঙ্ক (https://que05-my.qbe.ee/KDN-OSC) থেকে সাক্ষাতের সময় বুক করতে পারবেন।

বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে নিম্নলিখিত খাতে:

সেবা খাত: পাইকারি ও খুচরা ব্যবসা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ল্যান্ড ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ড, মেটাল ও স্ক্র্যাপ ব্যবসা, রেস্টুরেন্ট, লন্ড্রি, কার্গো হ্যান্ডলিং।

উৎপাদন খাত: বিদ্যমান কারখানার কর্মী প্রতিস্থাপন এবং এমআইডিএ অনুমোদিত নতুন বিনিয়োগ প্রকল্প।

নির্মাণ খাত: শুধুমাত্র সরকারি বা জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য।

কৃষি ও বাগান: মৎস্য চাষ, গবাদি পশু পালন, শস্য চাষ এবং সব ধরনের প্ল্যান্টেশন।

খনি খাত: খনিজ ও পাথর উত্তোলন।

কিছু শর্তসহ নিয়োগ প্রক্রিয়া কঠোর নিয়ন্ত্রণে থাকবে:

×) কর্মী প্রতিস্থাপনের ক্ষেত্রে যথাযথ চেক-আউট মেমো ও মালয়েশিয়া ত্যাগের প্রমাণ জমা দিতে হবে।

×) নির্মাণ খাতে আবেদন শুধুমাত্র মূল ঠিকাদার বা অনুমোদিত সাব-কন্ট্রাক্টর কর্তৃক করা যাবে।

×) ম্যানুফ্যাকচারিং খাতে নতুন প্রকল্পের জন্য এমআইডিএ লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

আবেদন ফরম ও বিস্তারিত তথ্যের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.moha.gov.my ভিজিট করা যেতে পারে।

আরও পড়ুন

বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন কোটা ও নিয়মাবলী কর্মী সংকট দূর করতে সাহায্য করবে এবং মালয়েশিয়ার শ্রমবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের একটি যাত্রী টার্মিনালে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে সেখানে আগুন ধরে যায়।
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে চেন্নাইগামী উড়োজাহাজে আগুন
দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে উড়োজাহাজটি গতিপথ পরিবর্তন করে ভারতের হায়দরাবাদে নিরাপদে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে চেন্নাইগামী উড়োজাহাজে আগুন
ভারতের ইতিহাসে মোদি সবচেয়ে বড় কাপুরুষ ও জুলুমবাজ: দিপকে
আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। ভারত এর আগে এত বড় কাপুরুষ ও জুলুমবাজ দেখেনি।
ভারতের ইতিহাসে মোদি সবচেয়ে বড় কাপুরুষ ও জুলুমবাজ: দিপকে
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
জানা গেছে, বিয়ের পর আলাদা হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাই নিজেদের ক্যামেরাম্যান বিকাশকে একই সঙ্গে বিয়ে করেছেন সরোজ (২০), সাবিত্রী (১৯) ও সন্তোষ (১৮)।
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
রোববার (১১ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে জিও নিউজ। সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের অধীনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
আরও পড়ুন
সাড়ে ৬ লাখ টাকায় মালয়েশিয়ার স্বপ্ন, বিমানবন্দরে গিয়ে ইকবাল জানলেন ভিসা-বিমানের টিকিট ভুয়া
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হিরা
মালয়েশিয়ান কুকুর মাটি খুঁড়ে বের করল নিখোঁজ বাংলাদেশির মরদেহ