ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের একটি যাত্রী টার্মিনালে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে সেখানে আগুন ধরে যায়।

রোববার (১১ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রীবাহী টার্মিনালে একটি ‘ক্ষেপণাস্ত্র’ আঘাত হানায় আগুন লেগে গেছে।

এর আগে, সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হুথিদের হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন।

প্রাণঘাতী এ হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও ওমানসহ কয়েকটি দেশ।

এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমান তাইজ শহরের আশপাশে হুথিদের অবস্থান, যোদ্ধাদের কয়েকটি দল এবং তাদের যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে ‘অবৈধ’ পথে চলাচলের সময় একটি বিশাল তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওমান উপসাগরে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজকে ‘অকার্যকর’ করে দিয়েছে তারা।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
ইসরায়েলের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ইয়ার গোলান বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা একটি ভুল সিদ্ধান্ত ছিল। শুক্রবার (৯ অক্টোবর) রিশন লেজিয়ন শহরে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।  ইয়ার গোলান জানান, ৮৬ বছর বয়সী খামেনিকে হত্যা করা ইসরায়েলের স্বার্থের অনুকূলে আসেনি। খামেনির পর তার ছেলে মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ায় ইরানের নেতৃত্ব আরও উগ্র ও সহিংস ব্যক্তিদের হাতে চলে গেছে বলে দাবি করেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে তিনি বলেন, ইরান সরকারকে উৎখাত করার একটি অবাস্তব লক্ষ্য তাড়া করছেন তিনি, যা বাস্তবে অর্জিত হয়নি। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার জবাবে মিসাইল ও ড্রোন হামলা চালায় তেহরান এবং কৌশলগত হরমুজ প্রণালি অবরুদ্ধ করে। তবে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হয়। সূত্র: আনাদোলু এজেন্সি আরটিভি/এসআর
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প 
যুক্তরাষ্ট্রে জ্বালানির উচ্চমূল্য কমাতে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ ডিজেল কেনার চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প 
প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো মালয়েশিয়া, বাড়ছে মজুরি
মালয়েশিয়ার স্থানীয় শ্রমিকদের সঙ্গে বিদেশি শ্রমিকদেরও মাসিক বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো মালয়েশিয়া, বাড়ছে মজুরি
আফগানিস্তানে পোশাকের কারণে গ্রেপ্তার হচ্ছেন নারীরা: জাতিসংঘের রিপোর্ট
আফগানিস্তানে তালেবান সরকারের অধীনে নিজ দেশে ফিরে নতুন করে জীবন গড়ার চেষ্টায় রেকর্ডসংখ্যক আফগান নাগরিক নানা সংকটে পড়েছেন। এই সংকটের মধ্যে তালেবান কর্তৃপক্ষের হাতে দেশটির নারী ও কিশোরীরা গ্রেপ্তার, আটক ও গ্রেপ্তার হুমকির শিকার হচ্ছেন বলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আফগানিস্তানে পোশাকের কারণে গ্রেপ্তার হচ্ছেন নারীরা: জাতিসংঘের রিপোর্ট
আরও পড়ুন
বিমানযাত্রীর আচারের বয়ামে মিলল বিপুল হীরা-রুবি-সোনা
রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদে‌শির প‌রিচয় জানালো সরকার
রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা ও ক্ষোভ ধর্মমন্ত্রীর
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনর্নির্ধারণের সময়সীমা