ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রযুক্তির বিপ্লবে চীনে পুরোনো পণ্যের বদলে নতুন পণ্য কেনার ধুম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম
ছবি: সংগৃহীত

চীনে সরকারের ভর্তুকি নীতি চালু হওয়ার পর থেকে পুরনো পণ্য বদলে নতুন পণ্য কেনার খাতটি ব্যাপক গতি পেয়েছে। এই উদ্যোগ খুচরা বিক্রেতা ও ভোক্তাদের জন্য সমান সুফল বয়ে এনেছে বলে ব্যবসায়ী ও শিল্প বিশ্লেষকরা জানাচ্ছেন।

সরকার নতুন নীতির মাধ্যমে সবুজ, স্মার্ট এবং জ্বালানি-সাশ্রয়ী পণ্য ব্যবহারে উৎসাহিত করছে। পুরনো পণ্য ফেরত দিয়ে নতুন পণ্য কেনার ক্ষেত্রে যে ভর্তুকি দেওয়া হচ্ছে, তার ফলে গৃহস্থালি যন্ত্রপাতি ও ভোক্তা ইলেকট্রনিকসের চাহিদা বাড়ছে।

বিশেষ করে সানিং ডটকমের স্টোরগুলোতে ১ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ক্রেতার আগমন ১১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ফ্রিজ ও ওয়াশিং মেশিনের মতো জ্বালানি-সাশ্রয়ী যন্ত্রপাতির বিক্রি দ্বিগুণ হয়ে গেছে। সানিংয়ের প্ল্যাটফর্মে প্রথম স্তরের জ্বালানি ও পানি-সাশ্রয়ী যন্ত্রপাতির অংশীদারিত্ব বেড়ে ৯২ শতাংশে দাঁড়িয়েছে।

সানিং স্টোরসের ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান ইয়ান ঝেংকুই বলেন, নতুন কর্মসূচি জ্বালানি দক্ষতা বৃদ্ধিকারী পণ্যকে প্রধান্য দিচ্ছে, যা আধুনিক, সবুজ ও স্বাস্থ্যকর গৃহস্থালি যন্ত্রপাতির উন্নয়নে নতুন প্রাণ সঞ্চার করেছে।

ভোক্তাদের মধ্যে এআই-চালিত ফ্রিজ, স্মার্ট ওয়াশিং মেশিন এবং জ্বালানি-সাশ্রয়ী এয়ার কন্ডিশনারের চাহিদা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। ৭০ শতাংশের বেশি ভোক্তা যন্ত্রপাতি কিনতে গিয়ে স্বাস্থ্য-সম্পর্কিত বৈশিষ্ট্য যেমন স্বয়ংক্রিয় পরিষ্কার বা দুর্গন্ধ দূর করার ক্ষমতাকে অগ্রাধিকার দিচ্ছেন।

তিন সি খাতে (স্মার্টফোন, কম্পিউটার, কমিউনিকেশন) সানিং ডটকমের তথ্য অনুযায়ী, স্মার্টফোন ও স্মার্টওয়াচের বিক্রি যথাক্রমে ১৭০ শতাংশ ও ১১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বেইজিংয়ের বাসিন্দা লি শুনইং বলেন, স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য স্মার্টওয়াচ খুবই কার্যকর, ভর্তুকির কারণে এর দামও এখন অনেক সাশ্রয়ী।

আরও পড়ুন

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালে ট্রেড-ইন পণ্য বিক্রির পরিমাণ ২.৬ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে, যা ৩৬ কোটির বেশি মানুষকে উপকৃত করেছে। এই উদ্যোগে ১ কোটি ১৫ লাখের বেশি গাড়ি, ১২ কোটি ৯০ লাখ গৃহস্থালি যন্ত্রপাতি, ৯ কোটি ১০ লাখ মোবাইল ফোন এবং ১২ কোটি বাড়ির সংস্কার সামগ্রী ট্রেড-ইনের আওতায় এসেছে।

বিশ্লেষকদের মতে, এই নীতি দীর্ঘমেয়াদে চীনের বাজার কাঠামোকে বদলে দেবে এবং ভোক্তাদের আরও বেশি উচ্চমানের, স্মার্ট ও জ্বালানি-সাশ্রয়ী পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফটোশুটের কথা বলে হোটেলে নিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মডেলিংয়ের কাজের প্রস্তাব পেয়েছিলেন মারিয়াহ রিফ। তখন তার বয়স মাত্র ১৯ বছর। একটি হোটেলে ফটোশুটের কথা বলে তাকে সেখানে ডেকে নেওয়া হয়। কিন্তু হোটেলে পৌঁছানোর পর বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। সেখানে তাকে জোরপূর্বক পর্নোগ্রাফির ভিডিওতে অংশ নিতে বাধ্য করা হয়। সেই ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়।
ফটোশুটের কথা বলে হোটেলে নিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
ভোটার তালিকা থেকে নাম বাদ, ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আশঙ্কা মুসলিমদের
ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন দেশটির বহু মুসলিম। তাদের কেউ আটক হচ্ছেন, আবার কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এমন পরিস্থিতিতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশে অবস্থান করছেন ভারতের নাগরিকত্ব দাবি করা অনেকেই।
ভোটার তালিকা থেকে নাম বাদ, ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আশঙ্কা মুসলিমদের
চোখ নষ্ট হয়ে গেছে ইমরান খানের, জীবন নিয়েও সংশয়!
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান। তোশাখানা-২ মামলায় গত বছরের জানুয়ারিতে গ্রেপ্তার হন বুশরা। ওই মামলায় দুজনকেই ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চোখ নষ্ট হয়ে গেছে ইমরান খানের, জীবন নিয়েও সংশয়!
যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায়
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার স্বপ্ন দেখেন বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য মানুষ। বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের কাছে গ্রিন কার্ড একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। তবে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার জন্য শুধু বিয়ে বা পারিবারিক স্পনসরশিপই একমাত্র পথ নয়। চাকরি, উচ্চশিক্ষা, বিশেষ পেশাগত দক্ষতা, বিনিয়োগ, মানবিক সুরক্ষা এবং বিশেষ অভিবাসন কর্মসূচিসহ একাধিক আইনি প্রক্রিয়ায় দেশটির স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায়
আইনি বৈধতা চাইতে গিয়ে আটক, নির্বাসনের মুখে মার্কিন সেনার স্ত্রী
দীর্ঘ ২৭ বছর ধরে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত এক সার্জেন্টের স্ত্রীকে এখন তৃতীয় কোনো দেশে নির্বাসনের মুখে পড়তে হচ্ছে। টেক্সাসের এল পাসো শহরে অভিবাসন সংক্রান্ত একটি সাক্ষাৎকারে অংশ নিতে গিয়ে তিনি আকস্মিকভাবে আটক হন।
আইনি বৈধতা চাইতে গিয়ে আটক, নির্বাসনের মুখে মার্কিন সেনার স্ত্রী
আরও পড়ুন
৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ
রোজায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
আবারও বাড়ল নিত্যপণ্যের দাম, সংসার চালাতে বাড়তি খরচের চাপ
যুক্তরাজ্যের শুল্কসুবিধা কাজে লাগিয়ে অপ্রচলিত পণ্য রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশ