ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ইতিহাসের সব রেকর্ড ছাড়াল সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়েছে সোনার দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের উদ্যোগকে কেন্দ্র করে ইউরোপের সঙ্গে সম্ভাব্য বাণিজ্যযুদ্ধের শঙ্কা এবং চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। এতে সোনার দাম বিশ্ব ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে রয়টার্স।

বুধবার (২১ জানুয়ারি) স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স (২৮ দশমিক ৩৫ গ্রাম) ৪ হাজার ৮২১ দশমিক ২৬ ডলারে দাঁড়ায়। একপর্যায়ে দাম বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮৪৩ দশমিক ৬৭ ডলারে পৌঁছায়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ৯২ হাজার ৮০৬ টাকা। একই সময়ে ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮১৩ দশমিক ৫০ ডলারে ওঠে।

ক্যাপিটাল ডটকমের সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কাইল রডা বলেন, ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের উদ্যোগ এবং গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের ওপর বিনিয়োগকারীদের আস্থা কমিয়েছে। বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে, যার ফলেই সোনার দাম ঊর্ধ্বমুখী।

তিনি আরও জানান, বিনিয়োগকারীরা ডলার ও দীর্ঘমেয়াদি মার্কিন ট্রেজারি বন্ড বিক্রি করে সোনার দিকে ঝুঁকছেন। কারণ বর্তমান পরিস্থিতিতে মার্কিন মুদ্রার তুলনায় সোনাকে বেশি নিরাপদ মনে করা হচ্ছে।

এদিকে, টানা তিন সপ্তাহ ধরে ইউরো ও সুইস ফ্রাঁর বিপরীতে ডলার দুর্বল অবস্থানে রয়েছে। এশিয়ার শেয়ারবাজারেও টানা তৃতীয় দিনের মতো পতন দেখা গেছে। যদিও বৈশ্বিক বন্ডবাজারে বিক্রির চাপ কিছুটা কমেছে। এসব মিলিয়েই সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।

বিশ্ববাজারের প্রভাব পড়েছে দেশের বাজারেও। বুধবার থেকেই নতুন দামে সোনা বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা।

আরও পড়ুন

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোপ লিওর সফল অস্ত্রোপচার
ফুসফুসে ক্যানসার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করে আক্রান্ত অংশ অপসারণ করা হয়েছে ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিওর।
পোপ লিওর সফল অস্ত্রোপচার
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলার পর আগুন লেগেছে।
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
ইতালির মিলানে রাস্তার পাশে একটি গাছের নিচে নীল প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলে রাখা এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
আরও পড়ুন
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
বিশ্ববাজারে কমলো সোনার দাম 
বিশ্ববাজারে সোনা ও রুপার দামে বড় লাফ
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ