ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইন্দোনেশিয়ায় মিলল বিশ্বের প্রাচীনতম গুহাচিত্রের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০১:৪৫ পিএম
বিশ্বের প্রাচীনতম গুহাচিত্রের সন্ধান। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার মুনা দ্বীপে চুনাপাথরের গুহায় বিশ্বের প্রাচীনতম গুহাচিত্রের সন্ধান পাওয়া গেছে। গবেষকদের মতে, এসব গুহাচিত্রের বয়স প্রায় ৬৭ হাজার ৮০০ বছর। যা এখন পর্যন্ত পরিচিত যেকোনো চিত্রকলার চেয়ে পুরোনো।

ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার গবেষকদের যৌথ গবেষণায় জানা গেছে, গুহার দেয়ালে হাত রেখে তার ওপর রঙ ছিটিয়ে এই ছাপগুলো তৈরি করা হয়েছিল। এর ফলে দেয়ালে স্পষ্টভাবে হাতের অবয়ব ফুটে ওঠে।

ইন্দোনেশিয়ার জাতীয় গবেষণা ও উদ্ভাবন সংস্থার (বিআরআইএন) প্রত্নতত্ত্ববিদ আধি আগুস অক্টাভিয়ানা ২০১৫ সাল থেকে সুলাওয়েসি প্রদেশের মুনা দ্বীপ অঞ্চলে গুহাচিত্র নিয়ে গবেষণা চালিয়ে আসছেন।

আরও পড়ুন

সাম্প্রতিক গবেষণায় তিনি গুহার ভেতরে তুলনামূলক নতুন চিত্রের নিচে চাপা পড়ে থাকা এসব প্রাচীন হাতের ছাপের সন্ধান পান। ওই গুহায় ঘোড়ায় চড়া মানুষের ছবি ও একটি মুরগির চিত্রও রয়েছে।

গবেষকরা জানান, কিছু হাতের ছাপের আঙুলের ডগা ইচ্ছাকৃতভাবে সূচালো করে তোলা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, শিল্পীরা হয়ত মানুষের হাতকে অন্য কোনো প্রতীকী রূপ (সম্ভবত কোনো প্রাণীর থাবা) হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন।

গবেষণার সহনেতৃত্বদানকারী অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ ম্যাক্সিম ওবার্ট বলেন, এই ধরনের হাতের ছাপ কেবল সুলাওয়েসি অঞ্চলেই দেখা যায় এবং এর পেছনে গভীর সাংস্কৃতিক তাৎপর্য থাকতে পারে।

গুহাচিত্রের বয়স নির্ধারণে বিজ্ঞানীরা অত্যন্ত নির্ভুল ইউরেনিয়াম-থোরিয়াম বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করেছেন। গুহার দেয়ালে চিত্রের ওপর জমে ওঠা খনিজ স্তর পরীক্ষা করে এর ন্যূনতম বয়স নির্ধারণ করা হয়েছে।

গবেষণায় আরও জানা গেছে, মুনা দ্বীপের গুহাগুলো দীর্ঘ সময় ধরে মানুষের শিল্পচর্চার কেন্দ্র ছিল। কিছু প্রাচীন চিত্রের ওপর প্রায় ৩৫ হাজার বছর পরেও নতুন চিত্র আঁকা হয়েছে।

গবেষকদের মতে, এই আবিষ্কার সুলাওয়েসি হয়ে প্রাচীন মানবগোষ্ঠীর অভিবাসনের তত্ত্বকে আরও জোরালো করে। আধি আগুস অক্টাভিয়ানা বলেন, এই গুহাচিত্র প্রমাণ করে, আমাদের পূর্বপুরুষরা শুধু দক্ষ নাবিকই ছিলেন না, তারা ছিলেন সৃজনশীল শিল্পীও।

সূত্র: আল-জাজিরা

আরটিভি/এমএইচজে/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্বাচনী সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি 
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনী সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি 
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
আরও পড়ুন
পাবনার সুজানগরে তরুণ নিখোঁজ: অনুসন্ধানে পরিবারের আকুতি
অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন: আসিফ মাহমুদ
আরটিভিতে সংবাদ প্রকাশ: বিশেষ অভিযানে হাইওয়ে পুলিশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, সুনামি সতর্কতা জারি