ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেরোবিসাসের সেরা অনুসন্ধানী রিপোর্টার আরটিভির সাজ্জাদুর রহমান

বেরোবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৭ এএম
বেরোবিসাসের সেরা অনুসন্ধানী রিপোর্টার আরটিভির সাজ্জাদুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করছেন উপাচার্য ও অতিথিরা।  ছবি: আরটিভি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) এর ষান্মাসিক মূল্যায়ন ২০২৬-এর সেরা অনুসন্ধানী রিপোর্টার নির্বাচিত হয়েছেন আরটিভির বেরোবির সংবাদদাতা সাজ্জাদুর রহমান।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বেরোবিসাসের একযুগ পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিন ক্যাটেগরিতে ষাণ্মাসিক (একটি বিশেষণ পদ, যার অর্থ ছয় মাস অন্তর ঘটে এমন) সেরা ৩ সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথি বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী ও প্রধান আলোচক ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম নির্বাচিতদের সম্মাননা স্মারক প্রদান করেন।

ষাণ্মাসিক (একটি বিশেষণ পদ, যার অর্থ ছয় মাস অন্তর ঘটে এমন) মূল্যায়নে বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের‌ মধ্য থেকে ওপর ভিত্তি করে সেরা অনুসন্ধানী রিপোর্টার, সেরা ভিডিও রিপোর্টার ও সেরা ফিচার লেখক নির্বাচন করা হয়েছে। সেরা অনুসন্ধানী রিপোর্টার নির্বাচিত হয়েছেন আরটিভির সাজ্জাদুর রহমান ও সেরা ফিচার লেখক নির্বাচিত হয়েছেন দৈনিক এদিনের মাসফিকুল হাসান ও ভিডিও রিপোর্টার ঢাকা পোস্টের রিপন শাহরিয়ার।

এ বিষয়ে আরটিভির বেরোবি সংবাদদাতা সাজ্জাদুর রহমান বলেন, সংবাদের পিছনে ছুটে চলার মাঝে একটা আনন্দ আছে। যদি সংবাদটি প্রকাশের পর সফলতা আসে। এ কাজ সবসময় অব্যাহত রাখব। সাংবাদিক সমিতির প্রতি কৃতজ্ঞতা জানাই তারা এ ধরনের কাজগুলোর মুল্যায়ন করে থাকে। সবসময় চেষ্টা থাকবে সৎ বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করার।

উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিবছর সেরা সাংবাদিকদের অনুপ্রেরণা ও উৎসাহ দিতে এই সম্মাননা পুরস্কার দিয়ে থাকে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর সূত্রাপুরে এলাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীর ইসলাম (৪৫) নামের এক কর্মচারী আহত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালি হিসেবে কাজ করেন। রোববার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আহত জাহাঙ্গীর ইসলাম বরিশাল জেলার আব্দুল আজিজ আকন্দের ছেলে। তিনি পুরান ঢাকার লালবাগ সমাজকল্যাণ গলির ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। জানা গেছে, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েকজন দুষ্কৃতকারী কলেজের সামনে ককটেল ছুড়ে মারে। এতে জাহাঙ্গীর ইসলাম আহত হন। জাহাঙ্গীর ইসলামকে হাসপাতালে নেওয়া আলমগীর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সূত্রাপুর থানা এলাকার কবি নজরুল সরকারি কলেজের গেটের সামনে দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী ককটেল ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়ে জাহাঙ্গীর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তিনি চোখে ও মাথায় আঘাত পেয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, জাহাঙ্গীর মাথায় ও চোখে আঘাত পেয়েছেন, তাকে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন্স) সুমন চন্দ্র নাথ বলেন, ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। আরটিভি/টিআর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
সোমবার এইচএসসির পুনর্নিরীক্ষার ফল, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর)। বেলা ৩টায় একযোগে ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা তিন পদ্ধতিতে ফল জানতে পারবেন।
সোমবার এইচএসসির পুনর্নিরীক্ষার ফল, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী
পাঁচ মাস ধরে বেতন বন্ধ চুয়েটের গবেষণা সহকারীদের, কার্যকর হয়নি নতুন পে-স্কেলও
উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলনের জেরে উপাচার্য ভবনে তালা, সেই সঙ্গে বন্ধ প্রশাসনিক কার্যক্রম। এর প্রভাব পড়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আর্থিক ব্যবস্থাপনাতেও।
পাঁচ মাস ধরে বেতন বন্ধ চুয়েটের গবেষণা সহকারীদের, কার্যকর হয়নি নতুন পে-স্কেলও
ফ্যাসিবাদী অপশক্তির নাশকতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
দেশব্যাপী ফ্যাসিবাদী অপশক্তির নৈরাজ্য, নাশকতা ও সহিংসতার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, একজন উন্নয়নকামী মানুষ হিসেবে তাদের বলতে চাই, বাংলাদেশের উন্নয়ন মুষ্টিমেয় কয়েকজন মানুষের জন্য থেমে থাকবে না। উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতে তাদের সব অপচেষ্টা প্রতিহত করা হবে। যারা বিভিন্ন ইস্যু সামনে এনে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন, আমার মনে হয় তাদের সুনির্দিষ্ট কোনো এজেন্ডাও নেই। আর যদি তারা মনে করেন, দেশের প্রচলিত আইনে তারা বঞ্চিত হয়েছেন, তাহলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। তারা সেখানে যাচ্ছেন না কেন? সেখান থেকে ন্যায়বিচার নিয়ে আসছেন না কেন? তিনি আরও বলেন, অনেকেই কালো টাকার মাধ্যমে দেশের যুবসমাজকে বিপথগামী করে তাদের দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। আমি তাদের বলতে চাই, কারও প্ররোচনায় নিজের বিবেক বিকিয়ে দেবেন না। দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করুন। আমরা ধনে-ধান্যে-পুষ্পে ভরা বাংলা চাই, ধ্বংসস্তূপ চাই না। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, গত ১৭ বছরে যারা অপকর্ম করেছেন, তাদের মধ্যে কোনো অনুশোচনা বা আফসোস নেই। তারা নতুন করে আবারও তাদের ফ্যাসিবাদী শাসনপদ্ধতি আমাদের ওপর চাপিয়ে দিতে চান। তিনি আরও বলেন, আপনারা গণতান্ত্রিক অধিকার চর্চা করুন। বর্তমান সময়ে গণতান্ত্রিক চর্চায় কোনো অন্তরায় সৃষ্টি করা হয়নি। সব রাজনৈতিক দল তাদের মতপ্রকাশ করতে পারছে। গত ১৭ বছরে আপনারা যে অপকর্ম করেছেন, তার খেসারত দিন। কিছুদিন চুপ থাকুন। অনুগ্রহ করে এই শান্তিপূর্ণ অবস্থাকে অশান্ত করার চেষ্টা করবেন না। নৈরাজ্য কখনো একটি জাতির জন্য ভবিষ্যৎ বয়ে আনতে পারে না। এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. তানজিল হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রাজু আহমেদ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আরটিভি/টিআর
ফ্যাসিবাদী অপশক্তির নাশকতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
মাভাবিপ্রবির শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছে পূবালী ব্যাংক
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছে পূবালী ব্যাংক পিএলসি।
মাভাবিপ্রবির শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছে পূবালী ব্যাংক
আরও পড়ুন
আরটিভিতে সংবাদ প্রকাশের পর দুই হলের সিট বরাদ্দের তালিকা প্রকাশ
তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ, ক্ষোভ শিক্ষার্থীদের
বেরোবিতে জাঁকজমকপূর্ণভাবে এমসিজে উৎসব পালন
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বেরোবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল