ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ডুবে যাচ্ছে বাংলাদেশি জাহাজ, ১২ নাবিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার মুড়িগঙ্গা নদীতে একটি বাংলাদেশি জাহাজ দুর্ঘটনার শিকার হয়ে ডুবে যাচ্ছে। তবে জাহাজে থাকা ১২ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার খুলনার জাহাজ এমভি তামজিত বাংলাদেশ থেকে ফিরে আসার পথে ডুবন্ত বালুর চরে ধাক্কা খায়। জাহাজটি উত্তর ২৪ পরগণা থেকে ফ্লাই অ্যাশ নিয়ে আসছিল। ধাক্কা লাগার পর জাহাজে ফাটল ধরে পানি প্রবেশ শুরু করে, যার ফলে ১২ নাবিক আটকা পড়ে যান।

আরও পড়ুন

স্থানীয় জেলেরা ঘটনা দেখে সাগর থানার পুলিশকে অবগত করেন। পুলিশ ও জেলেদের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান চালিয়ে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। সাগর থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, উদ্ধারকৃত ১২ জন নাবিকের মধ্যে ১১ জন বাংলাদেশি এবং সবাই সুস্থ রয়েছে, কেউ আহত হননি।

প্রাথমিকভাবে জানা গেছে, কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় অথবা যান্ত্রিক কোনো ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

সূত্র: দ্য হিন্দু

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে  
যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়দের জন্য বড় এক ধাক্কা হয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের এক সিদ্ধান্ত।
ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে
নিজ রাজ্যে এবার পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিলেন থালাপতি বিজয়
সন্তান লালন-পালনে বাবার অংশগ্রহণ নিশ্চিত করতে প্রথমবারের মতো এ সুবিধা চালু করছে তামিলনাড়ু রাজ্য সরকার।
নিজ রাজ্যে এবার পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিলেন থালাপতি বিজয়
মামাতো ভাইয়ের সঙ্গে প্রেম করায় যে পরিণতি হলো তরুণীর
ভারতের তেলেঙ্গানায় মামাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা জানার পর ১৯ বছর বয়সি মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।  পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, নিহত তরুণীর নাম কল্যাণী। আদিলাবাদ জেলার বাসিন্দা তিনি। তার বাবা কৈলাস আডের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, বিয়ের বাগদানের মাত্র এক দিন আগে এ ঘটনা ঘটে। ২৫ নভেম্বর নারনুর এলাকার এক তরুণের সঙ্গে কল্যাণীর বাগদান হওয়ার কথা ছিল। গত ২৩ নভেম্বর সন্ধ্যায় মামার ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা মা-বাবাকে জানান কল্যাণী।  এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। মেয়ের সম্পর্কের কথা শুনে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার সিদ্ধান্ত নেন বাবা— এমন অভিযোগ পুলিশের। পরদিন ২৪ নভেম্বর কল্যাণীকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।  এরপর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করেন কৈলাস। মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে রেখে তিনি পরিবারের সদস্য ও গ্রামবাসীকে জানান, মা-বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় কল্যাণী আত্মহত্যা করেছেন। পুলিশ জানায়, মৃত্যুর অল্প সময়ের মধ্যেই পরিবারের সদস্যরা শেষকৃত্য সম্পন্ন করেন। এতে সন্দেহ তৈরি হয়। পরে গ্রামবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাটি তদন্তে নামে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন কৈলাস— পুলিশের এমন দাবি। এ ঘটনায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে। আরটিভি/এসআর
মামাতো ভাইয়ের সঙ্গে প্রেম করায় যে পরিণতি হলো তরুণীর
‘যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলায় প্রস্তুত ইসরায়েল’
যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল।
‘যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলায় প্রস্তুত ইসরায়েল’
ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি 
ভারতে নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা পাকিস্তানি ধারাবাহিক (নাটক) নিষিদ্ধের দাবি জানিয়েছে বলিউডের চলচ্চিত্রকর্মীদের একটি সংগঠন।
ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি 
আরও পড়ুন
গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদ মন্ত্রী
ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে  
ভারতে খুন সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে
শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী