ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় নির্মাণস্থলে সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ১৪৯

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে অভিবাসন বিভাগ। তাদের মধ্যে ১০৪ জন বাংলাদেশি রয়েছে বলে মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে জানানো হয়েছে।

জোহর রাজ্য অভিবাসন বিভাগের সূত্রে জানা গেছে, সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে সেরি আলম ও পাসির গুদাং এলাকার একটি নির্মাণ সাইটে এই অভিযান শুরু হয়। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পাশাপাশি জনসাধারণের তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

আটককৃতদের মধ্যে বাংলাদেশের ১০৪ জনের পাশাপাশি ইন্দোনেশিয়ার ২১, পাকিস্তানের ১৩, মিয়ানমারের ৬, নেপালের ৪ এবং ভারতের ১ জন নাগরিক রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা অভিবাসন আইন লঙ্ঘন করে বৈধ ভ্রমণ নথিপত্র না থাকা, সামাজিক ভিজিট পাসের অপব্যবহার এবং ওয়ার্ক পারমিট ছাড়া অবৈধভাবে কাজের অভিযোগে জড়িত।

সঙ্গে, বৈধ নথিপত্র ছাড়াই অবৈধ কাজ দেওয়ার অভিযোগে ওই নির্মাণ সাইটের একজন স্থানীয় মানবসম্পদ কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আরও পড়ুন

অভিযান পরিচালনাকারী অভিবাসন বিভাগের পরিচালক জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩-এর অধীনে তদন্ত শুরু হয়েছে। চারজন সাক্ষীকে সহায়তার জন্য ‘বোরং ২৯’ (সমন) জারি করা হয়েছে।

বর্তমানে আটকদের সেতিয়া ট্রপিকা অভিবাসন ডিপোতে রাখা হয়েছে, যেখানে তাদের নথিপত্র যাচাই ও বিস্তারিত তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এই ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে, যাতে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ করা যায়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোপ লিওর সফল অস্ত্রোপচার
ফুসফুসে ক্যানসার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করে আক্রান্ত অংশ অপসারণ করা হয়েছে ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিওর।
পোপ লিওর সফল অস্ত্রোপচার
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলার পর আগুন লেগেছে।
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
ইতালির মিলানে রাস্তার পাশে একটি গাছের নিচে নীল প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলে রাখা এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
পোষা কুকুরের ইশারায় গাছের নিচে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
আরও পড়ুন
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা
সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা
মালদ্বীপে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু, লাপাত্তা ৩ রুমমেট
সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২