ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভারতে হাসপাতালের লিফট থেকে নারী কর্মীর চেইন ছিনতাই, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে লিফটের ভেতর এক নারী কর্মীর কাছ থেকে গলার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (১৫ জানুয়ারি) এই ঘটনাটি ঘটে।

এদিকে ছিনতাইয়ের এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসার পর ঘটনাটি শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে এমন অপরাধ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভুক্তভোগী ওই নারী কর্মীর নাম বর্ষা সোনি এবং তিনি ওই হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের একজন পরিচারিকা। দায়িত্ব পালনকালে তিনি ব্ল্যাডব্যাংকের পেছনের একটি লিফটে একাই উঠেছিলেন। তখন মুখে মাস্ক পরা এক যুবক লিফটে ঢুকে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলা শুরু করে এবং চোখের চিকিৎসা সংক্রান্ত বিভাগ কোন তলায় জানতে চায়।

লিফট তৃতীয় তলায় পৌঁছালে ওই যুবক বাইরে বেরিয়ে আবার ফিরে এসে হঠাৎ বর্ষার ওপর ঝাঁপিয়ে পড়ে। সে তার সোনার মুক্তার হার ও মঙ্গলসূত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বর্ষা বাধা দিলে তাকে ধাক্কা দেয়া হয়। একপর্যায়ে হামলাকারী মঙ্গলসূত্র নিয়ে সিঁড়ির দিকে পালিয়ে যায়। আর মুক্তার হার ছিঁড়ে লিফটের ভেতরই পড়ে ছিল।

ঘটনাস্থলে তখন কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। হামলার পর বর্ষা আতঙ্কে কাঁদতে কাঁদতে লিফটের পাশে বসে থাকেন। কিছুক্ষণ পর নিয়মিত টহলে থাকা এক নিরাপত্তারক্ষী তাকে দেখতে পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেন।

এই ঘটনায় বাঘসেওয়ানিয়া থানায় লিখিত অভিযোগ জমা দেয়া হলেও এখনও মামলা নথিভুক্ত হয়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, রোববার হওয়ায় নিরাপত্তা কিছুটা শিথিল ছিল। সেই সুযোগ নিয়ে অভিযুক্ত আইপিডি গেট দিয়ে পালিয়ে যায়। নিরাপত্তা সংস্থার দাবি, মুখ ঢেকে রাখায় হামলাকারীকে শনাক্ত করা কঠিন।

এদিকে এইমস ক্যাম্পাসে আগে ছোটখাটো চুরির ঘটনা ঘটলেও লিফটের ভেতরে নারীর কাছ থেকে চেইন ছিনতাইয়ের ঘটনা এটাই প্রথম। সাধারণভাবে যে জায়গাকে নিরাপদ ও নিয়ন্ত্রিত মনে করা হয় সেখানেই এমন অপরাধ নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

অবশ্য নতুন ফৌজদারি আইন ‘ভারতীয় ন্যায় সংহিতা’র (বিএনএস) আওতায় চেইন, পার্স ও মোবাইল ছিনতাইয়ের মতো অপরাধের সাজা কমে গেছে। আগে এসব অপরাধ ডাকাতির আওতায় পড়ত এবং ১০ থেকে ১৪ বছরের সাজা হতো। এখন এগুলো ‘ছিনতাই’ হিসেবে গণ্য হচ্ছে, যার সর্বোচ্চ সাজা মাত্র তিন বছর। এছাড়া অভিযুক্তকে গ্রেপ্তার বাধ্যতামূলক নয়, জামিন অনেক সহজ এবং অনেক ক্ষেত্রেই অভিযুক্ত শুধু নোটিশ পেয়ে ছাড়া পেয়ে যায়।

ফলে এর প্রভাব এখন স্পষ্ট দেখা যাচ্ছে। গত এক বছরেরও কম সময়ে এসব ঘটনার সংখ্যা চার গুণ বেড়েছে। ২০২৪ সালে যেখানে ৩৯টি মামলা হয়েছিল, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬৫টির বেশি।

পুলিশের তথ্য অনুযায়ী, ভোপালে এখন ছিনতাইয়ের ঘটনা ব্যাপক বেড়েছে। আগে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার, হেফাজতে জিজ্ঞাসাবাদ ও কঠোর বিচার হতো। এখন ‘অগুরুতর’ অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় পাল্লা ঝুঁকেছে অপরাধীদের দিকে। জেলে যাওয়ার ভয় কমে গেছে, ধরা পড়ার আশঙ্কাও অনেকটাই হ্রাস পেয়েছে।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১১
ভারতের বিহার রাজ্যে গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে পাঁচজনকে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
ভারতে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১১
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন