ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

উয়েফা নেশন্স লিগ

কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স, অন্য ম্যাচে কে কার মুখোমুখি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

উয়েফা নেশন্স লিগের ২০২৬-২৭ মৌসুমের নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে সুইজারল্যান্ডের নিয়নে। ড্রয়ে কোয়ার্টার ফাইনালেই জমজমাট লড়াইয়ের আভাস মিলেছে। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স। অন্যদিকে ইংল্যান্ড খেলবে নরওয়ের বিপক্ষে। বাকি দুই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল-নেদারল্যান্ডস ও জার্মানি-বেলজিয়াম।

কোয়ার্টার ফাইনালের চারটি লড়াই হবে দুই লেগে। আগামী বছরের ২৫ থেকে ২৭ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম লেগের ম্যাচগুলো। ফিরতি লেগ মাঠে গড়াবে ২৮ থেকে ৩০ মার্চ। প্রথম লেগে নিজেদের মাঠে খেলবে স্পেন, নরওয়ে, নেদারল্যান্ডস ও বেলজিয়াম। ফিরতি লেগে স্বাগতিক হবে ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল ও জার্মানি।

ড্রয়ে সেমিফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষও নির্ধারিত হয়েছে। স্পেন-ফ্রান্স লড়াইয়ের বিজয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস-পর্তুগাল ম্যাচের জয়ীর। অন্য সেমিফাইনালে লড়বে বেলজিয়াম-জার্মানি ম্যাচের বিজয়ী এবং নরওয়ে-ইংল্যান্ড ম্যাচের জয়ী দল।

সেমিফাইনালের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৯ ও ১০ জুন। এরপর ১৩ জুন একই দিনে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল। তবে নেশন্স লিগের ফাইনাল পর্বের ভেন্যু এখনো চূড়ান্ত করেনি উয়েফা।

সব মিলিয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই ইউরোপের শীর্ষ দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। বিশেষ করে স্পেন-ফ্রান্স ও ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ দুটি ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৮০ মিলিয়ন ইউরোতে নিকো পাজকে ফেরাচ্ছে রিয়াল মাদ্রিদ
কোমোতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আবারও রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখা যেতে পারে আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজকে।
৮০ মিলিয়ন ইউরোতে নিকো পাজকে ফেরাচ্ছে রিয়াল মাদ্রিদ
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত
বার্সেলোনা ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন নিয়ে দুই দেশের সমালোচনার মুখে পড়েছেন রাফিনিয়া। ক্লাব ও জাতীয় দলের স্বার্থের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেও দুই পক্ষের কাছ থেকেই সমালোচনা শুনতে হচ্ছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত
এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুই পুরস্কার জিতল বাফুফে
থাইল্যান্ডের ব্যাংককে শনিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে গ্রাসরুটস ফুটবলে সিলভার ক্যাটাগরিসহ ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ রুবি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 
এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুই পুরস্কার জিতল বাফুফে
রোনালদোর পেনাল্টি মিস, আল আহলির কাছে হারল আল নাসর
ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও এক ধাপ এগোলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ এই মহাতারকার পেনাল্টি মিসের রাতে সৌদি প্রো লিগের প্রতিদ্বন্দ্বী আল আহলির কাছে ৩-১ গোলে হেরেছে আল নাসর।
রোনালদোর পেনাল্টি মিস, আল আহলির কাছে হারল আল নাসর
ড্রয়ের হতাশার পর বড় দুঃসংবাদ পেলো বায়ার্ন মিউনিখ
ফিফা উইন্ডোর বিরতি শেষে মাঠে ফিরে সুখবর পায়নি বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে কোলনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে জার্মান জায়ান্টরা। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনের চোট। বাঁ পায়ের গোড়ালির লিগামেন্টে চোট পাওয়ায় দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে ইংলিশ অধিনায়ককে। বায়ার্নের পক্ষ থেকে কয়েক মাসের অনুপস্থিতির কথা জানানো হলেও জার্মান সংবাদমাধ্যমের খবর, প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে পারেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। শুক্রবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ১২ মিনিটে মিকি মুরের গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। সাইদ এল মালারের ব্যাকহিল পাস থেকে গোল করেন টটেনহাম থেকে ধারে খেলতে আসা ইংলিশ ফরোয়ার্ড। এর আট মিনিট পরই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। চোটের কারণে মাঠ ছাড়তে হয় কেইনকে। তার বদলি হিসেবে মাঠে নামেন টম বিশফ। বিরতির আগে অবশ্য সমতায় ফেরে বায়ার্ন। ৩৭ মিনিটে বিশফের পাস থেকে গোল করে দলকে খেলায় ফেরান নাথানিয়েল ব্রাউন। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। এদিকে কেইনের পাশাপাশি ম্যাচে চোট পেয়েছেন বায়ার্নের ফরাসি ফরোয়ার্ড মাইকেল অলিসেও। তবে তার চোট গুরুতর নয়। পায়ের সামনের অংশে কালশিটে পড়ায় মাঠ ছাড়লেও দ্রুতই সুস্থ হয়ে ওঠার আশা করা হচ্ছে। কেইনের চোটের বিষয়ে এক বিবৃতিতে বায়ার্ন জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় তার বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। ক্লাবের চিকিৎসক দলের পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছে। ফলে আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। ড্রয়ের পরও বুন্দেসলিগার শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। তবে গুরুত্বপূর্ণ সময়ে কেইনের দীর্ঘ অনুপস্থিতি শিরোপা ধরে রাখার লড়াইয়ে বায়ার্নের জন্য বড় ধাক্কা হয়ে উঠতে পারে। আরটিভি/এসকে
ড্রয়ের হতাশার পর বড় দুঃসংবাদ পেলো বায়ার্ন মিউনিখ
আরও পড়ুন
ভারত-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা
ব্রাজিল-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা