ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

তুষার চিতার আক্রমণে পর্যটক আহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম
ছবি: সংগৃহীত

চীনের জিনজিয়াং প্রদেশে বিরল এক তুষার চিতার আক্রমণে এক পর্যটক গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার কোক্টোকে শহরের একটি স্কি রিসোর্টের কাছে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে জানা গেছে, হোটেলে ফেরার পথে ওই পর্যটক হঠাৎ একটি তুষার চিতার মুখোমুখি হন। বিশ্বের অন্যতম লাজুক ও বিপন্ন এই প্রাণীকে কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে না চেয়ে তিনি নিজের গাড়ি থেকে নেমে ছবি তুলতে এগিয়ে যান। এ সময় চিতাটির খুব কাছাকাছি চলে গেলে প্রাণীটি উত্তেজিত হয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বরফের ওপর পর্যটকটি নিথর হয়ে পড়ে আছেন এবং তার পাশেই অবস্থান করছে তুষার চিতাটি। পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত ওই পর্যটক রক্তাক্ত মুখে দুই পথচারীর সহায়তায় নিরাপদ স্থানে সরে আসছেন।

ঘটনার পরপরই আহত পর্যটককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় বন ব্যুরো জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, তুষার চিতা সাধারণত মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে এবং মানুষের ওপর তাদের আক্রমণের ঘটনা অত্যন্ত বিরল। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের (ডব্লিউডব্লিউএফ) তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে বর্তমানে মাত্র চার হাজার থেকে সাড়ে ছয় হাজার তুষার চিতা রয়েছে, যার প্রায় ৬০ শতাংশের আবাসস্থল চীনে। এই ঘটনা পর্যটকদের জন্য বন্যপ্রাণীর সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখার গুরুত্ব নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে।

সূত্র: সিএনএন

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
পাইকগাছায় বাড়ছে প্রাণীর আক্রমণ, দুই মাসে আক্রান্ত ৭৩৯ জন 
কক্সবাজারের বনে মেঘলা চিতার সন্ধান, মিলেছে আরও নানা প্রজাতির বন্যপ্রাণী
এবার ‘আক্রমণাত্মক’ সামরিক নীতি গ্রহণ করছে ইরান
হঠাৎ মদের দোকানে ঢুকে গেলো চিতাবাঘ, ভিডিও ভাইরাল