ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ফের ‘শাটডাউন’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নতুন অর্থায়ন আইন পাস না হওয়ায় শনিবার (৩১ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে সরকারি কার্যক্রম বন্ধ বা শাটডাউন শুরু হয়েছে।

শুক্রবার মধ্যরাতের সময়সীমা পার হওয়ার আগে সিনেটে একটি অর্থায়ন প্যাকেজ পাস হলেও আইনি জটিলতায় তা কার্যকর করা সম্ভব হয়নি। এর ফলে দেশটির প্রতিরক্ষা ও জননিরাপত্তাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের কার্যক্রম সাময়িকভাবে স্থবির হয়ে পড়েছে। খবর আনাদোলু এজেন্সির।

সিনেটে ৭১–২৯ ভোটে পাস হওয়া এই প্যাকেজে পাঁচটি দীর্ঘমেয়াদি বরাদ্দ বিলের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি অভিবাসন সংক্রান্ত জটিলতা নিরসনে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের জন্য দুই সপ্তাহের অতিরিক্ত অর্থায়নের কথা বলা হয়েছে। তবে আইন অনুযায়ী সিনেটে পাস হওয়া বিলটি কার্যকর হতে প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) অনুমোদন প্রয়োজন। কিন্তু হাউসের অধিবেশন সোমবারের আগে বসছে না বলে বর্তমানে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস জানিয়েছেন, তারা সিনেটে পাস হওয়া বিলটির গুণগত দিকগুলো পর্যালোচনা করছেন। আইসিই এবং হোমল্যান্ড সিকিউরিটির কার্যক্রমে মৌলিক সংস্কারের একটি স্বচ্ছ রূপরেখা ট্রাম্প প্রশাসনকে অবশ্যই উপস্থাপন করতে হবে।

বিরোধী দলগুলোর এমন কঠোর অবস্থানের কারণে অর্থায়ন বিলটি পাসের প্রক্রিয়া ঝুলে রয়েছে। এর ফলে লাখ লাখ সরকারি কর্মচারীর বেতন এবং দৈনন্দিন প্রশাসনিক কাজ ঝুঁকির মুখে পড়েছে।

বাজেট ও ব্যবস্থাপনা দপ্তরের (ওএমবি) পরিচালক রাস ভট ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে শাটডাউনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই শাটডাউনের প্রভাবে প্রতিরক্ষা, পররাষ্ট্র, ট্রেজারি, স্বাস্থ্য, শিক্ষা এবং পরিবহন বিভাগের মতো স্পর্শকাতর খাতগুলো সংকটে পড়েছে।

তবে বিশ্লেষকরা মনে করছেন, হাউস যদি সোমবার বিলটি দ্রুত পাস করে দেয় তবে এই শাটডাউনের প্রভাব খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না। গত বছর দেশটিতে টানা ৪৩ দিনের যে দীর্ঘ শাটডাউন দেখা গিয়েছিল, এবার তেমন পরিস্থিতি এড়ানো সম্ভব হতে পারে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা