ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নতুন নিয়মে যেভাবে করবেন ভারতীয় ভিসার আবেদন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে ভিসার অ্যাপয়েন্টমেন্ট ইস্যু শুরু হয়েছে।

নতুন ব্যবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টায় সাইনআপ কার্যক্রম চালু হয়। একই দিন সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং খোলার কথা জানানো হয়। এই পদ্ধতিতে ৮ ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্ট স্লট বর্তমানে বুক করা যাচ্ছে।

আইভ্যাক জানায়, নতুন সিস্টেম অনুযায়ী পরের দিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে পাওয়া যাবে। তবে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হলে সংশ্লিষ্ট আবেদনকারীকে বিকেল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ সম্পন্ন করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে আইভ্যাক জানিয়েছিল, বৃহস্পতিবার একটি নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হবে এবং এর লিংক অফিসিয়াল আইভ্যাক ওয়েবসাইটে পাওয়া যাবে। রোববার (৮ ফেব্রুয়ারি) ও পরবর্তী তারিখগুলোর সব অ্যাপয়েন্টমেন্ট এই নতুন সিস্টেমের মাধ্যমেই বুক করতে হবে।

আইভ্যাক কর্তৃপক্ষ সফলভাবে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে সব আবেদনকারীকে নির্দেশনাগুলো সতর্কতার সঙ্গে অনুসরণ করার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিংয়ের আগে বিকাল সাড়ে ৫টার মধ্যে প্রয়োজনীয় ওয়েব ফাইল আপলোড করার পরামর্শও দিয়েছে সংস্থাটি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
ভারতীয় ভিসা আবেদনে নতুন সিদ্ধান্ত
যে ৫ কেন্দ্র থেকে ভারতীয় ভিসা পাবে বাংলাদেশিরা
২৭ মে থেকে বন্ধ থাকবে সব ভারতীয় ভিসা সেন্টার
ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী