ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরীর সঙ্গে যৌন আলাপ করাই এই পুলিশের নেশা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠানোর দায়ে সাবেক এক পুলিশ কর্মকর্তাকে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ম্যাথিউ হান্টের (২৭) বিরুদ্ধে যৌন যোগাযোগ ও সরকারি দায়িত্বের অপব্যবহারের অভিযোগ ছিল।

লেস্টার ক্রাউন কোর্টে শুনানিতে বলা হয়, ২০২৪ সালে নিখোঁজ এক কিশোরীর সন্ধানে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় হান্টের। ওই সময় কিশোরীর বয়স ছিল ১৪ বছর। পরে কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে সহায়তার প্রস্তাব দেন তিনি। একপর্যায়ে পরিবারের সদস্যদের নিজের ব্যক্তিগত যোগাযোগের নম্বরও দেন।

শুরুতে পুলিশি দায়িত্বের অংশ হিসেবে যোগাযোগ হলেও পরে তা ব্যক্তিগত ও ঘনিষ্ঠ হয়ে ওঠে। কিশোরীকে ম্যাকডোনাল্ডস ও আলটন টাওয়ার্সে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন হান্ট। তাকে নিজের সবচেয়ে ভালো বন্ধু বলেও উল্লেখ করেন তিনি।

আদালতে বলা হয়, কথোপকথনে যৌনতা, পর্নোগ্রাফি ও হস্তমৈথুনের বিষয় নিয়ে আলোচনা করেন হান্ট। কিশোরীর যৌন অভিজ্ঞতা ও আকাঙ্ক্ষা নিয়েও প্রশ্ন করেন তিনি।

রায় ঘোষণার সময় বিচারক টিমোথি স্পেন্সার বলেন, কিশোরীটি স্পষ্টতই ঝুঁকিপূর্ণ ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিল। একজন পুলিশ কর্মকর্তা হিসেবে হান্টের এমন আচরণ সম্পূর্ণ অনুচিত ছিল।

এর আগে শৃঙ্খলাজনিত শুনানিতে হান্টকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তার আগেই তিনি পদত্যাগ করেন। পরে তাকে পুলিশ কর্মকর্তাদের নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

নর্থহ্যাম্পটনশায়ার পুলিশের তদন্ত কর্মকর্তা ডোনা ফ্লেমিং বলেন, দায়িত্ব ও জনসাধারণের আস্থার অপব্যবহারকারীদের জবাবদিহির আওতায় আনা হবে। এ ঘটনায় তদন্তে সহযোগিতা করায় ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। সূত্র: ইয়াহু

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য আসছে নতুন আইন!
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বর্তমানে পার্লামেন্টে আলোচনাধীন অভিবাসন ও আশ্রয় বিল সংশোধনের মাধ্যমে এই ব্যবস্থায় পরিবর্তন আনবেন।
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য আসছে নতুন আইন!
যুক্তরাজ্য / যাত্রী কিশোরী হলেই ‘ছক কষা’ শুরু করতেন এই বাসচালক
যাত্রী পরিবহনের সুযোগে কিশোরীদের সঙ্গে পরিচয় গড়ে তুলে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যের গার্নসিতে এক সাবেক বাসচালককে ১৫ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
যাত্রী কিশোরী হলেই ‘ছক কষা’ শুরু করতেন এই বাসচালক
কিশোরীদের যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে ব্রিটিশ লেখক ডেভিড ওয়ালিয়ামস
ব্রিটিশ কৌতুক অভিনেতা ও শিশুতোষ বইয়ের লেখক ডেভিড ওয়ালিয়ামসের বিরুদ্ধে যৌন নির্যাতন ও কিশোরীদের প্রলোভন দেখিয়ে সম্পর্ক তৈরির অভিযোগে তদন্ত শুরু করেছে লন্ডনের পুলিশ।
কিশোরীদের যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে ব্রিটিশ লেখক ডেভিড ওয়ালিয়ামস
পায়ের নজরদারি যন্ত্র খুলে ফেলায় আবার কারাগারে মেগানের বাবা
যুক্তরাষ্ট্রে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত ছবি রাখার অভিযোগে গ্রেপ্তার ব্রিটিশ রাজবধূ মেগান মার্কলের বাবা থমাস মার্কেলকে আবার কারাগারে পাঠানো হয়েছে। 
পায়ের নজরদারি যন্ত্র খুলে ফেলায় আবার কারাগারে মেগানের বাবা
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে এক জ্যেষ্ঠ মার্কিন সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার
আরও পড়ুন
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ ও চীনের কূটনীতিকরা
যুক্তরাজ্যে বাংলাদেশি দুই অধ্যাপকের গবেষণাভিত্তিক ডিজাইন নিবন্ধন
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য আসছে নতুন আইন!
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ