ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

আরব আমিরাতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম
আলাউদ্দিন হাজী আবু সাঈদ। ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত আলাউদ্দিন হাজী আবু সাঈদ নামের এক প্রবাসী বাংলাদেশির ভাগ্যের চাকা ঘুরে গেছে রাতারাতি। লটারিতে ১০ লাখ দিরহাম জিতেছেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিন কোটি টাকার সমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন

আলাউদ্দিন পেশায় একজন ব্যবসায়ী এবং গত ২১ বছর ধরে আরব আমিরাতের আল আইন এলাকায় বসবাস করছেন। ভাগ্য বদলের আশায় তিনি গত ছয় বছর ধরে নিয়মিত লটারির টিকিট কিনছিলেন। তবে এবারের জয়টি ছিল দলগত প্রচেষ্টার ফল। আলাউদ্দিন এই মহামূল্যবান টিকিটটি একা কেনেননি, বরং তার আরও ৯ বন্ধুর সঙ্গে মিলে যৌথভাবে এটি সংগ্রহ করেছিলেন। ফলে লটারির এই বিশাল অংকের অর্থ এখন বন্ধুদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি।

অপ্রত্যাশিত এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আলাউদ্দিন বলেন, আমি সত্যিই অবাক হয়েছি। টানা ছয় বছর ধরে টিকিট কিনলেও কখনো ভাবিনি সত্যি এমন কিছু ঘটবে। এই বিশাল অংকের অর্থ দিয়ে ভবিষ্যতে কী করবেন, সে বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি এই প্রবাসী ব্যবসায়ী। তবে তার এই সাফল্যে আল আইন এলাকায় থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৬ বছর বয়সেই ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর
মাত্র ১৬ বছর বয়সেই পানিদূষণ শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে রোবট কচ্ছপ তৈরি করেছে কানাডার অন্টারিওর এক কিশোর।
১৬ বছর বয়সেই ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর
২০২৪ সাল থেকে ভোটার তালিকায় জেন-জিদের যুক্ত করছে না ভারত 
ভারতে ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটার হিসেবে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বার্ষিক হালনাগাদ প্রক্রিয়া থমকে আছে।
২০২৪ সাল থেকে ভোটার তালিকায় জেন-জিদের যুক্ত করছে না ভারত 
৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা, বাড়ল পুরস্কারের অর্থমূল্য 
চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হচ্ছে আগামী ৫ অক্টোবর থেকে। ৫ থেকে ১২ অক্টোবরের মধ্যে ধাপে ধাপে ছয়টি বিভাগে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে।
৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা, বাড়ল পুরস্কারের অর্থমূল্য 
নূহ (আ.)-এর নৌকার খোঁজে পাহাড় খনন, মিলল নতুন রহস্যের সন্ধান
হযরত নূহ (আ.)-এর নৌকার সন্ধান পাওয়ার দাবি নিয়ে আবারও আলোচনায় এসেছে তুরস্কের একটি রহস্যময় স্থান।
নূহ (আ.)-এর নৌকার খোঁজে পাহাড় খনন, মিলল নতুন রহস্যের সন্ধান
দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউন শহরে পৃথক দুই বন্দুক হামলার ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭
আরও পড়ুন
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া 
মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন
ডোপিংয়ের দায়ে ১৫ মাসের নিষেধাজ্ঞায় আমিরাতের ক্রিকেটার আসিফ
ইরানের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নিলো আরব আমিরাত