ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

অফিসের সব নারী কর্মীকে আইফোন উপহার দিলেন বস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম
ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠানের নারী কর্মীদের প্রত্যেককে নতুন আইফোন উপহার দিয়ে চমকে দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাসিনা নিশাদ।

উপহার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন কর্মীরা। তাদের মধ্যে কয়েকজন আবেগাপ্লুত হয়ে কেঁদেও ফেলেন। বিশেষ করে প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মী এক নারী আইফোন উপহার পাওয়ার পর কান্নায় ভেঙে পড়লে মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কেরালায় জন্ম নেয়া হাসিনা নিশাদ ইউএইভিত্তিক একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। সম্প্রতি তিনি নারী কর্মীদের জন্য এই চমকপ্রদ উপহারের আয়োজন করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রতিষ্ঠানের নারী কর্মীদের একটি সম্মেলনকক্ষে ডেকে আসন গ্রহণ করতে বলা হয়। তবে তাদের জন্য যে চমক অপেক্ষা করছে, সে বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না তারা। চেয়ারে বসতে গিয়ে টেবিলের নিচে রাখা মোড়ানো উপহারের বাক্স দেখতে পান কর্মীরা। বাক্স খুলতেই বেরিয়ে আসে নতুন আইফোন। উপহার পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা।

তবে সবচেয়ে আবেগঘন মুহূর্তটি তৈরি হয় পরিচ্ছন্নতাকর্মী এক নারীকে ঘিরে। ভিডিওতে দেখা যায়, তিনি হাসিনা নিশাদকে শরবত পরিবেশন করছিলেন। এ সময় তাকেও একটি আইফোন উপহার দেয়া হয়। অপ্রত্যাশিত উপহার পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি ওই নারী। হাসিনাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশ করে হাসিনা নিশাদ লেখেন, প্রত্যেক নারীরই নিজস্ব স্বপ্ন, দায়িত্ব ও চ্যালেঞ্জ রয়েছে। তার ইচ্ছা, প্রতিষ্ঠানের নারী কর্মীরা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠুন এবং নিজেদের স্বপ্ন পূরণ করুন।

তিনি আরও লেখেন, অন্য কোনো নারীকে এগিয়ে যেতে ও সফল হতে দেখার চেয়ে আনন্দের কিছু নেই তার কাছে। একজন নারী এগিয়ে গেলে অন্য নারীর জন্যও এগিয়ে যাওয়ার সাহস তৈরি হয়।

এটি অবশ্য কর্মীদের দামি উপহার দেয়ার প্রথম ঘটনা নয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত আরেকটি ভিডিওতেও একই ধরনের আয়োজন দেখা গিয়েছিল। সেখানে হাসিনার স্বামী ও প্রতিষ্ঠানের মালিক নিশাদ হুসেইন কর্মীদের মোড়ানো উপহারের বাক্স দেন, যার মধ্যে ছিল আইফোন।

দুটি ভিডিওই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে পরিচ্ছন্নতাকর্মীকেও উপহারের তালিকায় রাখায় হাসিনা নিশাদের প্রশংসা করেছেন অনেকে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, আবেদন করবেন যেভাবে
বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি সরকার। এ জন্য অংশ নিতে হবে কুইজ প্রতিযোগিতায়। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল অ্যাপ ‘নুসুক -এর মাধ্যমে কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে হবে।  পহেলা নভেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এতে প্রতিদিন লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীরা পাবেন সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ প্যাকেজ।  যার মধ্যে রয়েছে যাওয়া-আসার বিমান টিকিট, ভিসা এবং মক্কা ও মদিনায় ১০ রাতের অবস্থান। বিজয়ী চাইলে আরো একজনকে সাথে নিতে পারবেন। নুসুক অ্যাপের কুইজ প্রতিযোগিতায় যেভাবে অংশ নেবেন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ১৮ বছর বা তার বেশি বয়সি মুসলিম ব্যবহারকারীরা এই লটারিতে অংশ নিতে পারবেন। সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে আবেদন করা যায়: অ্যাপ ডাউনলোড: প্রথমে স্মার্টফোনে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল Nusuk অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন : অ্যাপে প্রবেশ করে নিজের নাম, ই-মেইল, দেশের নাম এবং বৈধ পাসপোর্ট নম্বর দিয়ে সাইন-আপ করতে হবে। এরপর ই-মেইলে আসা ওটিপি (OTP) কোড দিয়ে অ্যাকাউন্ট ভ্যারিফাই করতে হবে। চ্যালেঞ্জ সেকশনে প্রবেশ: অ্যাপের মেনু থেকে ‘Game Center’ বা ‘Nusuk Challenge’ অপশনে যেতে হবে। দৈনিক কুইজের উত্তর: সেখানে পবিত্র কোরআন, নবীজির সিরাত, ওমরাহর নিয়মকানুন বা ইসলামিক ইতিহাসের ওপর বিভিন্ন ক্যাটাগরি থেকে প্রশ্ন করা হয়। একটি বিষয় বেছে নিয়ে ডিজিটাল চাবি সংগ্রহ করতে হবে এবং এমসিকিউ (MCQ) প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলেই নাম স্বয়ংক্রিয়ভাবে দৈনিক লটারির (Raffle Draw) তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। জেতার সম্ভাবনা বৃদ্ধি : নিজের ইনভাইট কোড ব্যবহার করে বন্ধু বা পরিবারকে অ্যাপে আমন্ত্রণ জানালে অতিরিক্ত চাবি পাওয়া যায়, যা লটারিতে জেতার সুযোগ আরও বাড়িয়ে দেয়। প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য অবশ্যই নুসুক-এর অফিশিয়াল অ্যাপ বা ভেরিফাইড মাধ্যম ব্যবহার করতে হবে। এ ছাড়া প্রতিদিন আরও ১০ জন পাবেন জমজমের পানির বিশেষ কার্ড। আরটিভি/এসআর  
ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, আবেদন করবেন যেভাবে
৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব
ইরানের স্পষ্ট বার্তা, শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাও হবে না।
৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব
বৈঠকে পুতিনের হাতে খামেনির গোপন চিঠি তুলে দিলেন ইরানের নিরাপত্তাপ্রধান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি।
বৈঠকে পুতিনের হাতে খামেনির গোপন চিঠি তুলে দিলেন ইরানের নিরাপত্তাপ্রধান
নেতানিয়াহুর ক্ষমতা কি এবার শেষ? রোববার ইসরায়েলের নতুন সরকারপ্রধানের নাম ঘোষণা
ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের জন্য রোববার (৮ নভেম্বর) একজন প্রার্থী মনোনীত করবেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
নেতানিয়াহুর ক্ষমতা কি এবার শেষ? রোববার ইসরায়েলের নতুন সরকারপ্রধানের নাম ঘোষণা
তুরস্কের পার্লামেন্টের অনুমোদন পেল মক্কা প্রতিরক্ষা চুক্তি
তুরস্কের পার্লামেন্টে ২৭৯ ভোটে চুক্তিটি অনুমোদিত হয়। চুক্তির বিপক্ষে ভোট দেন ১১৯ জন। পার্লামেন্টের ৫৯২ সদস্যের মধ্যে ভোটে অংশ নেন ৩৯৮ জন।
তুরস্কের পার্লামেন্টের অনুমোদন পেল মক্কা প্রতিরক্ষা চুক্তি
আরও পড়ুন
আমিরাতের সড়কে প্রাণ হারালেন ২ বাংলাদেশি
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন শিশু মায়ার
ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা আরব আমিরাতের
১২ বছরের অপেক্ষার পর অন্তঃসত্ত্বা, যমজ সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু