ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ভারতের এক শহরে ১৫ দিনে ৮০৮ জন নিখোঁজ!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম
ছবি: এআই

ভারতের রাজধানী দিল্লিতে নিখোঁজ মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ১ থেকে ১৫ জানুয়ারির মধ্যে শহরটি থেকে মোট ৮০৮ জন মানুষ নিখোঁজ হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।

নিখোঁজদের মধ্যে দুই-তৃতীয়াংশই নারী ও অপ্রাপ্তবয়স্ক মেয়ে হওয়ায় বিষয়টি নিয়ে বড় ধরনের রহস্য এবং অপরাধী চক্রের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। দিল্লির এই নিরাপত্তাহীনতা নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র বিতর্ক।

দিল্লি পুলিশের সরবরাহ করা পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারির প্রথম ১৫ দিনে প্রতিদিন গড়ে ৫৪ জন মানুষ নিখোঁজ হয়েছেন। এর মধ্যে ১৩ জনই অপ্রাপ্তবয়স্ক শিশু। নিখোঁজ ১৯১ জন অপ্রাপ্তবয়স্কের মধ্যে ১৪৬ জনই মেয়ে, যাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে।

আরও পড়ুন

এছাড়া ৬১৬ জন প্রাপ্তবয়স্ক নিখোঁজের মধ্যে ৩৬৩ জন নারী এবং ২৫২ জন পুরুষ রয়েছেন। পুলিশ এ পর্যন্ত ২৩৫ জনের খোঁজ পেলেও এখনও ৫৭২ জন মানুষের কোনো হদিস পাওয়া যায়নি।

দিল্লি পুলিশ অবশ্য এই পরিস্থিতির ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রে এক লাখ মানুষের বিপরীতে গড়ে যে পরিমাণ মানুষ নিখোঁজ হয়, দিল্লির হার তার চেয়ে অনেক কম। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, অনেক সময় সন্তানদের বাড়ি ফিরতে দেরি হলে বা কিছুক্ষণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকলে উদ্বিগ্ন অভিভাবকরা দ্রুত নিখোঁজ ডায়েরি করেন, যা সরকারি পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়।

পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে ২ হাজার ৪২ জন নিখোঁজ হলেও ২০২৬ সালের জানুয়ারিতে এই সংখ্যা ১ হাজার ৭৭৭ জনে নেমে এসেছে। গত বছর মোট ২৪ হাজার ৫০৮ জন নিখোঁজ হলেও পুলিশ ১৫ হাজার ৪২১ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল।

এই ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষিতে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তীব্র উদ্বেগ প্রকাশ করে বর্তমান প্রশাসনকে তুলোধুনো করেছেন। তিনি এই পরিস্থিতিকে স্বাভাবিক নয় বরং রীতিমতো আতঙ্কের বলে অভিহিত করেন।

বিজেপির শাসনামলে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে দাবি করে তিনি বলেন, সাধারণ মানুষের জীবন এখন ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। নিখোঁজ হওয়ার এই ক্রমবর্ধমান হারের পেছনে কোনো মানবপাচারকারী চক্র কাজ করছে কি না, তা নিয়ে এখন জনমনে নানা প্রশ্নের উদয় হচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আরও পড়ুন
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান