ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সুইডেনের নাগরিকত্ব পেতে মানতে হবে যে শর্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ এএম
ছবি: সংগৃহীত

সুইডেনের নাগরিকত্ব পাওয়ার নিয়ম আরও কঠোর করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী, নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের তিনটি প্রধান শর্ত পূরণ করতে হবে ন্যূনতম আট বছর দেশটিতে বসবাস, নির্ধারিত আয়ের মানদণ্ড পূরণ এবং সুইডিশ সমাজ ও সংস্কৃতি বিষয়ক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ডানপন্থী সরকারের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। ২০১৫ সালে প্রায় ১ লাখ ৬০ হাজার আশ্রয়প্রার্থী সুইডেনে আশ্রয় চাইলে দেশটি অভিবাসন নীতি কঠোর করার পথে হাঁটে। এরপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন সরকার অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করে আসছে।

সরকারের ধারণা, অভিবাসন ইস্যুতে আরও কঠোর অবস্থান আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনে তাদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। অভিবাসনমন্ত্রী ইয়োহান ফোরসেল সাংবাদিকদের বলেন, বর্তমান ব্যবস্থার তুলনায় নতুন শর্তগুলো অনেক বেশি কঠোর। কারণ এখন নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে প্রায় কোনো শর্তই নেই।

নতুন নিয়ম অনুযায়ী, নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে অন্তত আট বছর সুইডেনে বসবাস করতে হবে, যা আগে ছিল পাঁচ বছর। পাশাপাশি আবেদনকারীদের মাসিক আয় কমপক্ষে ২০ হাজার সুইডিশ ক্রোনার (প্রায় ২ লাখ ৭৪ হাজার টাকা) হতে হবে। এছাড়া সুইডিশ ভাষা ও সংস্কৃতি বিষয়ক পরীক্ষায় উত্তীর্ণ হওয়াও বাধ্যতামূলক করা হচ্ছে।

ইয়োহান ফোরসেল বলেন, আপনি যদি নাগরিক হতে চান, তবে সুইডেন রাজতন্ত্র নাকি প্রজাতন্ত্র এটি জানা যুক্তিসঙ্গত।

আরও পড়ুন

এদিকে, সুইডেন বা বিদেশে কোনো ধরনের অপরাধের রেকর্ড থাকলে আবেদনকারীদের আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। উদাহরণ হিসেবে বলা হয়, কেউ যদি চার বছরের কারাদণ্ড ভোগ করে থাকেন, তবে তাকে নাগরিকত্বের জন্য আবেদন করতে ১৫ বছর অপেক্ষা করতে হবে।

ঘোষিত নতুন নিয়মগুলো আগামী ৬ জুন থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

সূত্র: রয়টার্স

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
২০২২ সালে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউক্রেনের সাবেক এক সেনা কর্মকর্তার বিচার শুরু হয়েছে জার্মানিতে।
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলার জরিমানা
অর্থপাচার প্রতিরোধ আইন ও মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলারের বেশি জরিমানা করা হয়েছে। 
অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলার জরিমানা
স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যা, পেনসিলভানিয়ায় গ্রেপ্তার নারী
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পোকোনো পর্বতাঞ্চলের একটি পারিবারিক অবকাশকেন্দ্রে স্বামী ও তিন বছর বয়সী ছেলেকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।
স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যা, পেনসিলভানিয়ায় গ্রেপ্তার নারী
আরও পড়ুন
ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ গেল প্রবাসীর
জন্মসূত্রে নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ
৩৫ বছর পর ইমিগ্রেশন নীতিতে বদল: মার্কিন নাগরিকত্বে ফিরল আগের নিয়ম
রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরি হারালেন ৩ জন