ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বে ৯ কোটির বেশি মানুষের ছানি অপারেশন প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ ছানি রোগে ভুগছেন। তবে প্রয়োজনীয় অস্ত্রোপচারের সুযোগ পাচ্ছেন না তাদের অর্ধেকেরও বেশি এমন তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর এএফপির।

ডব্লিউএইচও জানায়, বয়স বাড়ার সঙ্গে চোখের স্বচ্ছ লেন্স ঘোলা হয়ে যাওয়াকে ছানি বলা হয়। সময়মতো চিকিৎসা না হলে এটি অন্ধত্বের কারণ হতে পারে। অথচ ছানি অপারেশন মাত্র ১৫ মিনিটের একটি সহজ, নিরাপদ ও সাশ্রয়ী চিকিৎসা, যা দ্রুত ও স্থায়ীভাবে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সক্ষম।

সংস্থাটির চোখের যত্ন বিষয়ক কারিগরি প্রধান স্টুয়ার্ট কিল বলেন, বিশ্বে যাদের ছানি অস্ত্রোপচার প্রয়োজন, তাদের অর্ধেকই এ সেবা পাচ্ছেন না। বিশেষ করে আফ্রিকা অঞ্চলে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। সেখানে অপারেশন প্রয়োজন এমন প্রতি চারজনের মধ্যে তিনজনই চিকিৎসার বাইরে রয়ে যাচ্ছেন।

তিনি আরও জানান, কেনিয়ায় ছানি অপারেশন প্রয়োজন এমন ৭৭ শতাংশ মানুষের দৃষ্টি প্রতিবন্ধকতা বা অন্ধত্ব নিয়েই মৃত্যুর ঝুঁকি রয়েছে। এছাড়া বিশ্বব্যাপী পুরুষদের তুলনায় নারীরা ছানি চিকিৎসায় কম সুযোগ পাচ্ছেন, যা বৈষম্যের একটি বড় চিত্র তুলে ধরে।

ডব্লিউএইচও বলছে, ছানিতে আক্রান্তদের মধ্যে ২০ শতাংশের কম সম্পূর্ণ অন্ধ হলেও অধিকাংশ মানুষই গুরুতর দৃষ্টিশক্তি সমস্যায় ভুগছেন। সংস্থাটি সবার জন্য সহজলভ্য ও সমতাভিত্তিক চোখের চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
আরও পড়ুন
কাতারের অর্থায়নে জনগণের পাশে এমপি, বিনামূল্যে হবে ১৮৮ অপারেশন